ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের জন্য রেশন চালুর উদ্যোগ

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে কর্মচারীদের আর্থিক চাপ কমানো এবং কর্মক্ষেত্রে মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগ এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে। ইতোমধ্যে বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের তথ্য অনুযায়ী, গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক প্রথম এ প্রস্তাব উত্থাপন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি বিবেচনা করে অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

জুন মাসে অর্থ সচিবকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে। এছাড়া তিন মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবদের নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মো. মামুন জানিয়েছেন, ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

কারা পাবেন সুবিধা

প্রস্তাব অনুযায়ী ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা এ সুবিধার আওতায় আসবেন। এ গ্রেডে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, গুদামরক্ষক, নিরাপত্তা পরিদর্শক, ডাটা এন্ট্রি সুপারভাইজার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি ও পরিচ্ছন্নতাকর্মীর মতো বিভিন্ন পদ অন্তর্ভুক্ত।

বর্তমানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, এনএসআই, এসএসএফ, দুদক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ কয়েকটি সংস্থার সদস্যরা ভর্তুকি মূল্যে রেশন সুবিধা পান। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ সরকারি কর্মচারীরাও একই ধরনের সুবিধা পেতে পারেন।

বিশেষজ্ঞের মত

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তার মতে, রেশন সুবিধা চালু হলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং আর্থিক চাপ কিছুটা কমবে।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

তবে তিনি সতর্ক করে বলেন, রেশন বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অনিয়ম বা প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হলে এই ইতিবাচক উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

বিশ্লেষকদের মতে, এ কর্মসূচি বাস্তবায়নে সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট এবং কার্যকর ও স্বচ্ছ বিতরণ ব্যবস্থা নিশ্চিত করাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের জন্য রেশন চালুর উদ্যোগ

আপডেটের সময়: ০৯:২৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে কর্মচারীদের আর্থিক চাপ কমানো এবং কর্মক্ষেত্রে মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগ এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে। ইতোমধ্যে বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের তথ্য অনুযায়ী, গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক প্রথম এ প্রস্তাব উত্থাপন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি বিবেচনা করে অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন মাসে অর্থ সচিবকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে। এছাড়া তিন মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবদের নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মো. মামুন জানিয়েছেন, ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন