ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘স্বাধীনতার চেতনা রক্ষায় রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করা প্রয়োজন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে না পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ষড়যন্ত্রের মুখে পড়তে পারে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূইয়া বাজার মাঠসংলগ্ন নব দিগন্ত ক্লাবের আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

‘স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এবং দেশের মেধাবী মানুষদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, স্বাধীনতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে’

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বাংলাদেশকে ঘিরে এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই শিক্ষার্থীদের দেশপ্রেম, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের উদ্যোগ

অনুষ্ঠানে সরকারের স্বাস্থ্যখাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান

তিনি জানান, স্বাস্থ্যখাতে বড় পরিসরে জনবল নিয়োগের কার্যক্রম চলছে এবং গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

‘স্বাধীনতার চেতনা রক্ষায় রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে’

আপডেটের সময়: ১০:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করা প্রয়োজন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে না পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ষড়যন্ত্রের মুখে পড়তে পারে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূইয়া বাজার মাঠসংলগ্ন নব দিগন্ত ক্লাবের আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

‘স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এবং দেশের মেধাবী মানুষদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, স্বাধীনতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে’

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বাংলাদেশকে ঘিরে এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই শিক্ষার্থীদের দেশপ্রেম, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের উদ্যোগ

অনুষ্ঠানে সরকারের স্বাস্থ্যখাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী