ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে উড়িয়ে তৃতীয় ইংল্যান্ড

১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচে হ্যাটট্রিক করে জয়ের নায়ক হন বুকায়ো সাকা। যদিও পরাজিত দলের হয়ে জোড়া গোল করে নতুন বিশ্বকাপ রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তৃতীয় মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন ডেক্লান রাইস।

আরও পড়ুনঃ   দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

১২ মিনিটে কায়ো সাকার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এজরা কনসা। রাইসের নিখুঁত ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তিনি।

প্রথমার্ধের ৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোল করেন বুকায়ো সাকা। যোগ করা সময়ে কনসার পাসে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে রেখে বিরতিতে পাঠান এই উইঙ্গার।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে প্রথম গোল শোধ করেন। ছয় মিনিট পর এমবাপ্পের বাড়ানো বলে বারকোলা গোল করে ব্যবধান কমান।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

৬৬ মিনিটে আবারও ওলিসের পাস থেকে গোল করে ব্যক্তিগত জোড়া পূর্ণ করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন তিনি।

ফ্রান্স যখন ম্যাচে ফেরার লড়াইয়ে ব্যস্ত, তখন ৮৪ মিনিটে জেড স্পেনসকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট-কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

যোগ করা সময়ে উসমান ডেম্বেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল শোধ করলেও শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন জুড বেলিংহাম।

শেষ পর্যন্ত ৬-৪ গোলের দারুণ এক জয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে উড়িয়ে তৃতীয় ইংল্যান্ড

আপডেটের সময়: ০৬:৫৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচে হ্যাটট্রিক করে জয়ের নায়ক হন বুকায়ো সাকা। যদিও পরাজিত দলের হয়ে জোড়া গোল করে নতুন বিশ্বকাপ রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তৃতীয় মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন ডেক্লান রাইস।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

১২ মিনিটে কায়ো সাকার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এজরা কনসা। রাইসের নিখুঁত ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তিনি।

প্রথমার্ধের ৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোল করেন বুকায়ো সাকা। যোগ করা সময়ে কনসার পাসে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে রেখে বিরতিতে পাঠান এই উইঙ্গার।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে প্রথম গোল শোধ করেন। ছয় মিনিট পর এমবাপ্পের বাড়ানো বলে বারকোলা গোল করে ব্যবধান কমান।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

৬৬ মিনিটে আবারও ওলিসের পাস থেকে গোল করে ব্যক্তিগত জোড়া পূর্ণ করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন তিনি।

ফ্রান্স যখন ম্যাচে ফেরার লড়াইয়ে ব্যস্ত, তখন ৮৪ মিনিটে জেড স্পেনসকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট-কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন