ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশজুড়ে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

“ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর”

পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং ধাপে ধাপে দেশের সব এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে কর্মসূচির সুবিধা স্বচ্ছ, কার্যকর ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান

বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচন, তথ্য ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন কাঠামো আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৩:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

“ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর”

পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং ধাপে ধাপে দেশের সব এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে কর্মসূচির সুবিধা স্বচ্ছ, কার্যকর ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী