হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জারি করা এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার (২৯ জুলাই) সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
এনসিপির নির্দেশনায় আরও বলা হয়, দলের সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 


























