ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

দেশের বাজারে সুগন্ধি চালের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। গত এক মাসে বিভিন্ন জাতের সুগন্ধি চালের দাম মানভেদে প্রতি কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পোলাওসহ বিভিন্ন বিশেষ খাবারে ব্যবহৃত সুগন্ধি চালের দাম কয়েক মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যে চাল ১৬০ টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে তা মানভেদে ১৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে প্যাকেটজাত সুগন্ধি চালের দাম কেজিপ্রতি প্রায় ২১০ টাকায় পৌঁছেছে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

খুচরা বিক্রেতারা বলছেন, সুগন্ধি চালের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, ফলে খুচরা পর্যায়েও দাম বেড়েছে।

আরও পড়ুনঃ  বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, নতুন হার ৯.৫০ শতাংশ

পাইকারি ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চিনিগুড়া চালের চাহিদা বাড়ায় এর রপ্তানি বেড়েছে। তবে এর পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় চাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

বাজার পরিস্থিতি নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, দেশে সুগন্ধি চালের প্রকৃত কোনো সংকট নেই। কিছু ব্যবসায়ী অতিরিক্ত লাভের উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে থাকতে পারেন।

আরও পড়ুনঃ  আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুই দফায় মোট ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, অবৈধ মজুদ বন্ধ করা এবং নিয়মিত বাজার তদারকি জোরদার করা গেলে সুগন্ধি চালের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

আপডেটের সময়: ০৯:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

দেশের বাজারে সুগন্ধি চালের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। গত এক মাসে বিভিন্ন জাতের সুগন্ধি চালের দাম মানভেদে প্রতি কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পোলাওসহ বিভিন্ন বিশেষ খাবারে ব্যবহৃত সুগন্ধি চালের দাম কয়েক মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যে চাল ১৬০ টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে তা মানভেদে ১৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে প্যাকেটজাত সুগন্ধি চালের দাম কেজিপ্রতি প্রায় ২১০ টাকায় পৌঁছেছে।

আরও পড়ুনঃ  বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

খুচরা বিক্রেতারা বলছেন, সুগন্ধি চালের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, ফলে খুচরা পর্যায়েও দাম বেড়েছে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

পাইকারি ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চিনিগুড়া চালের চাহিদা বাড়ায় এর রপ্তানি বেড়েছে। তবে এর পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় চাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

বাজার পরিস্থিতি নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, দেশে সুগন্ধি চালের প্রকৃত কোনো সংকট নেই। কিছু ব্যবসায়ী অতিরিক্ত লাভের উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে থাকতে পারেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন