ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পদ্মা সেতু-সংলগ্ন বাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে উদ্ধার করা হয় প্রভাত সরকারের (১৪) মরদেহ।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

মরদেহ উদ্ধারের সময় নদীপাড়ে শত শত মানুষ ভিড় করেন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে। প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং উভয়েই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামলে একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান তারা।

আরও পড়ুনঃ  বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাননি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযানের পর বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। তবে আলো স্বল্পতার কারণে সেদিন সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্ধার অভিযান স্থগিত করা হয়। এরপরও স্থানীয়রা ডিঙি নৌকা নিয়ে নদীতে অনুসন্ধান চালিয়ে যান।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

বুধবার বিকেল ৩টার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ-পুলিশ স্পিডবোটে গিয়ে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।

কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, দুই শিক্ষার্থীর মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৮:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পদ্মা সেতু-সংলগ্ন বাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে উদ্ধার করা হয় প্রভাত সরকারের (১৪) মরদেহ।

আরও পড়ুনঃ  বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি

মরদেহ উদ্ধারের সময় নদীপাড়ে শত শত মানুষ ভিড় করেন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে। প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং উভয়েই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামলে একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান তারা।

আরও পড়ুনঃ  মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাননি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযানের পর বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। তবে আলো স্বল্পতার কারণে সেদিন সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্ধার অভিযান স্থগিত করা হয়। এরপরও স্থানীয়রা ডিঙি নৌকা নিয়ে নদীতে অনুসন্ধান চালিয়ে যান।

আরও পড়ুনঃ  বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!