ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৯০০ কর্মী ছাঁটাই করে আলোচনায় আসা সিইও এবার নিজেই চাকরিচ্যুত

একসঙ্গে প্রায় ৯০০ কর্মীকে জুম কলে চাকরিচ্যুত করে বিশ্বজুড়ে আলোচনায় আসা ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিশাল গার্গ এবার নিজেই চাকরি হারিয়েছেন। যে কোম্পানিতে তিনি প্রায় এক দশক নেতৃত্ব দিয়েছেন, সেই Better Home & Finance-এর সিইও পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট গার্গকে সিইও পদ থেকে অপসারণ করা হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইসকে। গার্গের বিদায়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সিইও পদ হারানোর পেছনে যা বলছেন গার্গ

তবে নিজের অপসারণকে স্বাভাবিকভাবে মেনে নেননি বিশাল গার্গ। তার অভিযোগ, ড্যানিয়েল লুইস কৌশলে পরিচালনা পর্ষদের আস্থা অর্জন করে তাকে পদচ্যুত করেছেন।

আরও পড়ুনঃ  যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে প্রবেশ করতে দেবে না ইরান

গার্গের দাবি, প্রায় ছয় মাস আগে লুইস তার সঙ্গে যোগাযোগ করেন এবং কোম্পানির ব্যয় কমানো ও ব্যবসাকে আরও লাভজনক করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

এরপর গত ২৭ জুলাই লুইসকে কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। গার্গের ভাষ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি বোর্ডের অন্য সদস্যদের গার্গকে সিইও পদ থেকে সরানোর বিষয়ে রাজি করাতে সক্ষম হন।

গার্গ বলেন, তার ধারণা ছিল লুইস শুরু থেকেই কোম্পানির প্রধান নির্বাহী হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন। তার মতে, বোর্ড তাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

পদ ফিরে পেতে আইনি লড়াই

নিজের পদ ফিরে পাওয়ার জন্য আইনি পদক্ষেপও নিয়েছেন গার্গ। এ বিষয়ে তিনি আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ করেছেন।

বোর্ডের কাছে পাঠানো একটি চিঠিতে গার্গকে আবার সিইও পদে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানা গেছে।

গার্গ দাবি করেছেন, প্রায় ১০ বছর ধরে তিনি কোম্পানিটির নেতৃত্ব দিয়েছেন। কিছু সিদ্ধান্ত বা উদ্যোগের বাস্তবায়নে ঘাটতি থাকলেও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে তিনি এখনও আশাবাদী।

যে ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন

বিশাল গার্গ সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২১ সালের ডিসেম্বরে। সে সময় একটি জুম মিটিংয়ের মাধ্যমে Better-এর প্রায় ৯০০ কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করেন তিনি।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু!

তখন ওই কর্মীরা কোম্পানির মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ ছিলেন। জুম কলে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানানোর ধরনটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কর্মীদের ছাঁটাইয়ের পেছনে বাজারের পরিবর্তন, কর্মদক্ষতা ও উৎপাদনশীলতার বিষয়গুলো তুলে ধরেছিলেন গার্গ। ছাঁটাইয়ের তালিকায় কোম্পানির বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) দলের সদস্যরাও ছিলেন।

সেই ঘটনার প্রায় পাঁচ বছর পর এবার আলোচিত সেই সিইও নিজেই নিজের প্রতিষ্ঠিত কোম্পানির নেতৃত্ব হারালেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

৯০০ কর্মী ছাঁটাই করে আলোচনায় আসা সিইও এবার নিজেই চাকরিচ্যুত

আপডেটের সময়: ০৪:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

একসঙ্গে প্রায় ৯০০ কর্মীকে জুম কলে চাকরিচ্যুত করে বিশ্বজুড়ে আলোচনায় আসা ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিশাল গার্গ এবার নিজেই চাকরি হারিয়েছেন। যে কোম্পানিতে তিনি প্রায় এক দশক নেতৃত্ব দিয়েছেন, সেই Better Home & Finance-এর সিইও পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট গার্গকে সিইও পদ থেকে অপসারণ করা হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইসকে। গার্গের বিদায়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সিইও পদ হারানোর পেছনে যা বলছেন গার্গ

তবে নিজের অপসারণকে স্বাভাবিকভাবে মেনে নেননি বিশাল গার্গ। তার অভিযোগ, ড্যানিয়েল লুইস কৌশলে পরিচালনা পর্ষদের আস্থা অর্জন করে তাকে পদচ্যুত করেছেন।

আরও পড়ুনঃ  ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের জানালার কাচ

গার্গের দাবি, প্রায় ছয় মাস আগে লুইস তার সঙ্গে যোগাযোগ করেন এবং কোম্পানির ব্যয় কমানো ও ব্যবসাকে আরও লাভজনক করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

এরপর গত ২৭ জুলাই লুইসকে কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। গার্গের ভাষ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি বোর্ডের অন্য সদস্যদের গার্গকে সিইও পদ থেকে সরানোর বিষয়ে রাজি করাতে সক্ষম হন।

গার্গ বলেন, তার ধারণা ছিল লুইস শুরু থেকেই কোম্পানির প্রধান নির্বাহী হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন। তার মতে, বোর্ড তাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র