ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গার্দিওলার পর প্রথম পরীক্ষাতেই ৩ গোলের ধাক্কা সিটির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫৩ সময় দেখুন

পেপ গার্দিওলার বিদায়ের পর নতুন কোচ এনজো মারেস্কার অধীনে নতুন অধ্যায় শুরু করেছে ম্যানচেস্টার সিটি। তবে শুরুতেই বড় ধাক্কা খেল দলটি। কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে সিটি।

কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ২৪ সেকেন্ডেই গোল হজম করে সিটি। রিকার্দো কালাফিওরির দ্রুত গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ।

বিরতির পরও সিটির দুর্দশা কাটেনি। মার্টিন ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় আরও নিশ্চিত হয়। পুরো ম্যাচেই সিটিকে ছিল অনেকটা ছন্নছাড়া। আর্সেনালের চাপ ও গতির সামনে নিজেদের স্বাভাবিক খেলাটা তুলে ধরতে পারেনি তারা।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

নতুন কোচ মারেস্কার জন্যও ম্যাচটি ছিল কঠিন পরীক্ষা। গত মৌসুমের শুরুতে চেলসির দায়িত্বে থাকা এই কোচ ক্লাবটিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। তবে মৌসুমের মাঝপথেই তাকে বরখাস্ত করা হয়। এবার গার্দিওলার উত্তরসূরি হিসেবে সিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষাতেই হারের মুখ দেখতে হলো তাকে।

সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দিনটিও ভালো কাটেনি। কালাফিওরির প্রথম গোলের পর ওডেগার্ডের গোলেও তাকে পরাস্ত হতে হয়। বিশেষ করে ওডেগার্ডের চতুর ডামিতে বিভ্রান্ত হয়ে কাছ থেকে গোল হজম করেন তিনি।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে সিটিতে আসা ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের জন্যও এটি ছিল নতুন দলের হয়ে প্রথম বড় মঞ্চ। তবে ম্যাচে খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি।

সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও ছিলেন নিষ্প্রভ। প্রথমার্ধে দুটি ভালো সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেননি নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।

গার্দিওলার অধীনে গত এক দশকে সিটি জিতেছে ২০টি ট্রফি। বিদায়ী মৌসুমেও এফএ কাপ ও লিগ কাপ জিতেছিল দলটি। তবে ২০২৪ সালের পর আর লিগ শিরোপা জিততে পারেনি তারা। গত মৌসুমে আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে মৌসুম শেষ করে সিটি।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

এবার গার্দিওলার পর নতুন কোচ মারেস্কার অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সিটির। তবে কমিউনিটি শিল্ডের প্রথম পরীক্ষাতেই ৩ গোলের হার দেখিয়ে দিল, নতুন যুগে পথটা মোটেও সহজ হবে না।

আগামী ২৩ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার সিটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

গার্দিওলার পর প্রথম পরীক্ষাতেই ৩ গোলের ধাক্কা সিটির

আপডেটের সময়: ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

পেপ গার্দিওলার বিদায়ের পর নতুন কোচ এনজো মারেস্কার অধীনে নতুন অধ্যায় শুরু করেছে ম্যানচেস্টার সিটি। তবে শুরুতেই বড় ধাক্কা খেল দলটি। কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছে সিটি।

কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ২৪ সেকেন্ডেই গোল হজম করে সিটি। রিকার্দো কালাফিওরির দ্রুত গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ।

বিরতির পরও সিটির দুর্দশা কাটেনি। মার্টিন ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় আরও নিশ্চিত হয়। পুরো ম্যাচেই সিটিকে ছিল অনেকটা ছন্নছাড়া। আর্সেনালের চাপ ও গতির সামনে নিজেদের স্বাভাবিক খেলাটা তুলে ধরতে পারেনি তারা।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

নতুন কোচ মারেস্কার জন্যও ম্যাচটি ছিল কঠিন পরীক্ষা। গত মৌসুমের শুরুতে চেলসির দায়িত্বে থাকা এই কোচ ক্লাবটিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। তবে মৌসুমের মাঝপথেই তাকে বরখাস্ত করা হয়। এবার গার্দিওলার উত্তরসূরি হিসেবে সিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষাতেই হারের মুখ দেখতে হলো তাকে।

সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দিনটিও ভালো কাটেনি। কালাফিওরির প্রথম গোলের পর ওডেগার্ডের গোলেও তাকে পরাস্ত হতে হয়। বিশেষ করে ওডেগার্ডের চতুর ডামিতে বিভ্রান্ত হয়ে কাছ থেকে গোল হজম করেন তিনি।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে সিটিতে আসা ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের জন্যও এটি ছিল নতুন দলের হয়ে প্রথম বড় মঞ্চ। তবে ম্যাচে খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি।

সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও ছিলেন নিষ্প্রভ। প্রথমার্ধে দুটি ভালো সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেননি নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।

গার্দিওলার অধীনে গত এক দশকে সিটি জিতেছে ২০টি ট্রফি। বিদায়ী মৌসুমেও এফএ কাপ ও লিগ কাপ জিতেছিল দলটি। তবে ২০২৪ সালের পর আর লিগ শিরোপা জিততে পারেনি তারা। গত মৌসুমে আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে মৌসুম শেষ করে সিটি।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী