ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫১ সময় দেখুন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়। ট্রাকচালকও মারা যান।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। সাধারণ রোগীদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

ভয়াবহ এ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় পৌর প্রশাসন।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

আপডেটের সময়: ০৯:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়। ট্রাকচালকও মারা যান।

আরও পড়ুনঃ  শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা

দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। সাধারণ রোগীদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা

ভয়াবহ এ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় পৌর প্রশাসন।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী