ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪ এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮ কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে অচলাবস্থা, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ-৩১ খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুমের ঘটনায় ক্ষতিপূরণ, শক্তিশালী আইন করছে সরকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫৩ সময় দেখুন

গুম ও মানবাধিকার সুরক্ষায় নতুন ও শক্তিশালী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে গুমের শিকার ব্যক্তির পরিবারকে অভিযুক্ত ব্যক্তি কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের প্রত্যাশা ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানসহ রাষ্ট্রের সবকিছু নতুন করে সাজানো হবে। একই অনুষ্ঠানে শেখ হাসিনার বিচার রাজনৈতিকভাবে হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের ‘দাফন’ দিল্লিতে হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা যতই ক্ষমতাশালী হোক, সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। একই সঙ্গে গত ছয় মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, গুম, খুন ও নির্যাতনমুক্ত একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতের মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর পাশে বর্তমান সরকার থাকবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ

অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও কষ্টের কথা তুলে ধরেন। তারা গুমের সঙ্গে জড়িতদের বিচার, ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, গুমের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না। ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

গুমের ঘটনায় ক্ষতিপূরণ, শক্তিশালী আইন করছে সরকার

আপডেটের সময়: ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

গুম ও মানবাধিকার সুরক্ষায় নতুন ও শক্তিশালী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে গুমের শিকার ব্যক্তির পরিবারকে অভিযুক্ত ব্যক্তি কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের প্রত্যাশা ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানসহ রাষ্ট্রের সবকিছু নতুন করে সাজানো হবে। একই অনুষ্ঠানে শেখ হাসিনার বিচার রাজনৈতিকভাবে হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের ‘দাফন’ দিল্লিতে হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুনঃ  বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা যতই ক্ষমতাশালী হোক, সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। একই সঙ্গে গত ছয় মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, গুম, খুন ও নির্যাতনমুক্ত একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতের মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর পাশে বর্তমান সরকার থাকবে।

আরও পড়ুনঃ  মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী