ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানে ফের মার্কিন হামলা, আইআরজিসির ঘাঁটি লক্ষ্য করে অভিযান: ট্রাম্প

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

ইরানে আবারও সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছে বলে জানান ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা থেকে আইআরজিসির লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে মার্কিন বাহিনী।

আরও পড়ুনঃ  জিয়া হত্যার পুনঃতদন্তে ৪৫ বছর পর নতুন সূত্রের সন্ধান

ট্রাম্পের দাবি, সম্প্রতি আইআরজিসি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এসব হামলার জবাব হিসেবেই নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার এক দিন আগে, রোববার, জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। তবে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

আরও পড়ুনঃ  রাশিয়া-উত্তর কোরিয়া সরাসরি সড়ক সংযোগ চালু হচ্ছে শীঘ্রই

এর আগে শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন বিমান বাহিনী আইআরজিসির কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা ধ্বংস করার পর জর্ডানে হামলা চালায় আইআরজিসি।

শনিবারের ওই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হয়।

আরও পড়ুনঃ  হরমুজের কাছে মার্কিন হামলা অব্যাহত, ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

তবে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে এবার সীমিত মাত্রার সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে তাদের নৌবাহিনী ও বিমানবাহিনীর সক্ষমতা হারিয়েছে এবং দেশটির নজরদারি ব্যবস্থার বড় অংশ ধ্বংস হয়েছে। এরপরও ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে জানিয়ে তিনি বলেন, এবার মার্কিন পদক্ষেপ হবে ‘খুবই সীমিত’।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

ইরানে ফের মার্কিন হামলা, আইআরজিসির ঘাঁটি লক্ষ্য করে অভিযান: ট্রাম্প

আপডেটের সময়: ০৮:৪৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ইরানে আবারও সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছে বলে জানান ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা থেকে আইআরজিসির লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে মার্কিন বাহিনী।

আরও পড়ুনঃ  রাশিয়া-উত্তর কোরিয়া সরাসরি সড়ক সংযোগ চালু হচ্ছে শীঘ্রই

ট্রাম্পের দাবি, সম্প্রতি আইআরজিসি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এসব হামলার জবাব হিসেবেই নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার এক দিন আগে, রোববার, জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। তবে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

আরও পড়ুনঃ  ২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন