ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রবিবার সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৩ মে)।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দিনে রাত ৯টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবারের সংরক্ষিত নারী আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৫০ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রয়েছেন ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন এবং স্বতন্ত্র হিসেবে ১ জন মনোনীত হয়েছেন।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

বিএনপির মনোনীতদের তালিকায় বেশ কয়েকজন পরিচিত নারী নেত্রী রয়েছেন, যাদের মধ্যে সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, নিপুন রায় চৌধুরীসহ আরও অনেকে আছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের মধ্যে নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলুসহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী নেত্রীরা রয়েছেন।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

এছাড়া কয়েকটি আসনে জোটভুক্ত ও সহযোগী দলের প্রার্থীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও একজন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

রবিবারের শপথগ্রহণের মাধ্যমে এসব নারী সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রবিবার সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ

আপডেটের সময়: ০৮:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৩ মে)।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দিনে রাত ৯টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবারের সংরক্ষিত নারী আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৫০ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রয়েছেন ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন এবং স্বতন্ত্র হিসেবে ১ জন মনোনীত হয়েছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির মনোনীতদের তালিকায় বেশ কয়েকজন পরিচিত নারী নেত্রী রয়েছেন, যাদের মধ্যে সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, নিপুন রায় চৌধুরীসহ আরও অনেকে আছেন।

আরও পড়ুনঃ  কসোভোয় বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানে সরকারি সহযোগিতার প্রস্তাব

অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের মধ্যে নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলুসহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী নেত্রীরা রয়েছেন।

আরও পড়ুনঃ  নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত