ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস জ্বালানি সংকটে আফ্রিকাসহ বিকল্প উৎসের দিকে নজর সরকারের অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে এই সরকারকেও পালাতে হবে: শফিকুর রহমান কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৩ শাপলা চত্বর থেকে চট্টগ্রামমুখী ১১ দলের লং মার্চ শুরু শনিবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে ১০ লাখ ঋণে উদ্যোক্তা হওয়ার সুযোগ, সফল হলে মিলবে আরও ১০ লাখ সৈয়দপুরে নতুন উপ-শাখা চালু করল মিডল্যান্ড ব্যাংক সীমান্তে জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেকে ৫০০ বছরের পুরোনো মানচিত্রে বদল, নতুন বিশ্বচিত্রে আফ্রিকার আয়তন আরও স্পষ্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া, বিশেষ বাহিনী গঠনেও শর্তসাপেক্ষ সমর্থন শফিকুর রহমানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে। বিলটির রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানোকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানের প্রশংসা করেন জামায়াত আমির।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা, এরপর দোয়া

বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করেন শফিকুর রহমান। এরপর ‘এসআরবি বিল ২০২৬’-এর রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, তিনি বিলটির রিপোর্ট প্রদানের সময় দুই দিন থেকে চার দিন, এমনকি পাঁচ দিন পর্যন্ত বাড়ানোর বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখেছেন। এ জন্য তাকে মোবারকবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ  মেয়ের ভবিষ্যতের জন্য খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

এরপর দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে শফিকুর রহমান বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’

সংসদের নিজ আসনে বসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এ সময় ‘আমিন’ বলতে এবং মুখে হাত বুলাতে দেখা যায়।

বিশেষায়িত বাহিনী গঠনে শর্তসাপেক্ষ সমর্থন

এদিকে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি জামায়াত আমির। র‍্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠনের প্রয়োজন হলে বিরোধী দলের অবস্থানও স্পষ্ট করেন তিনি।

শফিকুর রহমান বলেন, জাতির স্বার্থে এ ধরনের কোনো বিশেষায়িত বাহিনী গঠন প্রয়োজন হলে তারা বাধা দেবেন না। তবে বিষয়টি যথেষ্ট যাচাই-বাছাই ও বোঝাপড়ার মাধ্যমে করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  পাকিস্তানে আটক সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট

র‍্যাবের অতীত ভূমিকা নিয়ে উদ্বেগ

র‍্যাবের মাধ্যমে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, এসব ঘটনার কারণে শুধু বিরোধী দল নয়, পুরো জাতিই এক ধরনের মানসিক আঘাতের মধ্যে রয়েছে।

তিনি নারায়ণগঞ্জের আট খুনের মামলাসহ বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে বলেন, র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে নতুন কোনো বিশেষায়িত বাহিনী গঠনের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বিলটি আরও পর্যালোচনার আহ্বান

বিরোধীদলীয় নেতা বিলটি আরও পর্যালোচনা ও বাস্তবধর্মীভাবে বিবেচনা করে পরবর্তী সময়ে সংসদে উপস্থাপনের আহ্বান জানান।

তিনি বলেন, বিলটি নিয়ে আরও গবেষণা ও পর্যালোচনা করা হলে আগামীতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে অতীতে জুলুম-নির্যাতনের শিকার হওয়া মানুষদের ভয় ও মানসিক ট্রমার বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ইরানের দাবি, হামলায় ২০০টির বেশি শত্রু বিমান ধ্বংস

বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সন্তানদের পাশাপাশি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরের প্রসঙ্গও তুলে ধরেন শফিকুর রহমান। অতীতের ঘটনাগুলো কীভাবে ভুক্তভোগী পরিবারের ওপর প্রভাব ফেলেছে, তা উল্লেখ করে তিনি বিলটি সতর্কতার সঙ্গে করার ওপর জোর দেন।

সবশেষে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দোয়া করেন জামায়াত আমির।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীও হাসিমুখে প্রতিক্রিয়া জানান। তিনি বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা বলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া, বিশেষ বাহিনী গঠনেও শর্তসাপেক্ষ সমর্থন শফিকুর রহমানের

আপডেটের সময়: ০৫:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬