ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উইপোকার উৎপাতে মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ সময় দেখুন

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রবের অভিযোগে রাত না কাটিয়েই অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

দলীয় নেতারা জানান, ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে যান ডা. তাহের। তাঁর রাত্রিযাপনের জন্য ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম

রাত ১০টার দিকে কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি বিভিন্ন স্থানে প্রচুর উইপোকা দেখতে পান বলে দলীয় নেতারা জানান। তাঁদের অভিযোগ, কক্ষের আসবাবপত্র ও কম্বলও উইপোকার আক্রান্ত ছিল।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন এবং একটি কম্বল চান। তবে তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

দীর্ঘ সময় অপেক্ষা করেও কার্যকর ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেন ডা. তাহের।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

ভিআইপি অতিথিদের আবাসন নিয়ে প্রশ্ন

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউস একটি আধুনিক ও সুসজ্জিত সরকারি ভবন। এটি দেখভালের জন্য সরকারি জনবলও রয়েছে। এরপরও ভিআইপি অতিথিদের আবাসনের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, উইপোকার কারণে বিকল্প কক্ষ না পাওয়ায় তাঁদের নেতা সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত কাটাতে বাধ্য হয়েছেন।

এদিকে সার্কিট হাউসের ওই কক্ষের দাবি করে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে কক্ষের বিভিন্ন স্থানে উইপোকার উপস্থিতি দেখা যায়।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

জেলা প্রশাসনের বক্তব্য

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি নম্বরে ফোন করা হলেও তিনি কল ধরেননি।

তবে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সার্কিট হাউসে আরও কয়েকটি কক্ষ খালি ছিল। কিন্তু অন্য একটি কক্ষের চাবি আনতে দেরি হওয়ায় ডা. তাহের সেখানে না থেকে চলে যান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

উইপোকার উৎপাতে মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

আপডেটের সময়: ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রবের অভিযোগে রাত না কাটিয়েই অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

দলীয় নেতারা জানান, ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে যান ডা. তাহের। তাঁর রাত্রিযাপনের জন্য ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

রাত ১০টার দিকে কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি বিভিন্ন স্থানে প্রচুর উইপোকা দেখতে পান বলে দলীয় নেতারা জানান। তাঁদের অভিযোগ, কক্ষের আসবাবপত্র ও কম্বলও উইপোকার আক্রান্ত ছিল।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন এবং একটি কম্বল চান। তবে তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

দীর্ঘ সময় অপেক্ষা করেও কার্যকর ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেন ডা. তাহের।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা