ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের অতিরিক্ত টাকা তদন্তের দাবি ধর্মমন্ত্রীর এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল সংসারের কাজ ভাগ করে নেন শ্রেয়া-শিলাদিত্য, সুখী দাম্পত্যের রহস্য জানালেন গায়িকা গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে বর্তমান সরকার’ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে ৯ মৃত্যু ও ১,৫৭১ রোগী হাসপাতালে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বড় ভাই রাষ্ট্রপতি, গর্বে বুক ভরে যায়: ফয়সল আমিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শ্রদ্ধেয় বড় ভাই। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বড় ভাইকে দেখে একজন ছোট ভাই হিসেবে গর্বে বুক ভরে যায় বলে জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ফয়সল আমিন।

‘অনুভূতি প্রকাশের ভাষা জানা নেই’

ফয়সল আমিন বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই। একজন ছোট ভাই হিসেবে আজ আমার অনুভূতি প্রকাশ করার মতো ভাষা সত্যিই জানা নেই। তবে গর্বে বুকটা ভরে যায়।’

আরও পড়ুনঃ  সালমান শাহকে স্মরণ করে শাকিব খানের আবেগঘন শ্রদ্ধা

তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষা ঠাকুরগাঁওয়ের শিকড় থেকে উঠে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার দিনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, ঠাকুরগাঁওবাসীর জন্য এটি ইতিহাসের বিশেষ একটি দিন।

শৈশবের স্মৃতিতে আবেগাপ্লুত

মির্জা ফয়সল আমিন বলেন, ছোটবেলার অসংখ্য স্মৃতি, একসঙ্গে পথচলা ও নানা গল্প আজ তার চোখের সামনে ভেসে উঠছে। যে মানুষটিকে তারা ঘরের বড় ভাই হিসেবে দেখেছেন, আজ তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন।

তিনি বলেন, এই শহরের অলিগলি, মাটির গন্ধ, আকাশের আলো ও মানুষের মুখের সঙ্গে তাদের শৈশবের স্মৃতি ও ভালোবাসা জড়িয়ে আছে। মানুষ যত বড় পদেই অধিষ্ঠিত হোক, জন্মভূমির টান কখনো শেষ হয় না।

আরও পড়ুনঃ  টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার

‘আমাদের কাছে আপনি সেই আগের মানুষটিই’

রাষ্ট্রপতিকে উদ্দেশ করে ফয়সল আমিন বলেন, এই মাটিতেই তার শিকড়। এই মানুষের ভালোবাসাই তার পথচলার শক্তি। আজ তিনি রাষ্ট্রপতি হলেও তাদের কাছে তিনি আগের সেই মানুষটিই—পরিবারের বড় ভাই এবং ঠাকুরগাঁওয়ের মানুষের প্রিয় স্যার।

তিনি আরও বলেন, নেতা হিসেবে বড় ভাইকে নিয়ে তাদের গর্ব হয়। আর ছোট ভাই হিসেবে সেই গর্বের সঙ্গে মিশে থাকে অন্যরকম আবেগ। কখনো কখনো সেই আবেগে চোখের কোণে জলও চলে আসে।

আরও পড়ুনঃ  বিরোধীদলের কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী

‘আপনার অর্জন পুরো ঠাকুরগাঁওয়ের গর্ব’

ফয়সল আমিন বলেন, শিক্ষকতা থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে ঠাকুরগাঁওবাসী তাকে ভালোবেসেছে। পরিবারের প্রতিটি মানুষ তাকে নিয়ে গর্বিত, একইভাবে গর্বিত এই মাটির মানুষও।

সবশেষে বড় ভাইয়ের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি যেন তাদের জন্য দোয়া করেন, যাতে তার দেখানো পথে, আদর্শে এবং মানুষের জন্য কাজ করার শিক্ষা নিয়ে তারা এগিয়ে যেতে পারেন।

ফয়সল আমিনের ভাষায়, রাষ্ট্রপতির এই অর্জন শুধু তাদের পরিবারের নয়, এটি পুরো ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার

বড় ভাই রাষ্ট্রপতি, গর্বে বুক ভরে যায়: ফয়সল আমিন

আপডেটের সময়: ০৮:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শ্রদ্ধেয় বড় ভাই। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বড় ভাইকে দেখে একজন ছোট ভাই হিসেবে গর্বে বুক ভরে যায় বলে জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ফয়সল আমিন।

‘অনুভূতি প্রকাশের ভাষা জানা নেই’

ফয়সল আমিন বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই। একজন ছোট ভাই হিসেবে আজ আমার অনুভূতি প্রকাশ করার মতো ভাষা সত্যিই জানা নেই। তবে গর্বে বুকটা ভরে যায়।’

আরও পড়ুনঃ  আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষা ঠাকুরগাঁওয়ের শিকড় থেকে উঠে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার দিনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, ঠাকুরগাঁওবাসীর জন্য এটি ইতিহাসের বিশেষ একটি দিন।

শৈশবের স্মৃতিতে আবেগাপ্লুত

মির্জা ফয়সল আমিন বলেন, ছোটবেলার অসংখ্য স্মৃতি, একসঙ্গে পথচলা ও নানা গল্প আজ তার চোখের সামনে ভেসে উঠছে। যে মানুষটিকে তারা ঘরের বড় ভাই হিসেবে দেখেছেন, আজ তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন।

তিনি বলেন, এই শহরের অলিগলি, মাটির গন্ধ, আকাশের আলো ও মানুষের মুখের সঙ্গে তাদের শৈশবের স্মৃতি ও ভালোবাসা জড়িয়ে আছে। মানুষ যত বড় পদেই অধিষ্ঠিত হোক, জন্মভূমির টান কখনো শেষ হয় না।

আরও পড়ুনঃ  রংপুরের চার খুন: মাদক কেনার ঘটনায় শান্ত দাসের স্বীকারোক্তি