ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানি তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১২ সময় দেখুন

ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় আঞ্চলিক মিত্র জর্ডানের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। এ তথ্য জানিয়েছে সিএনএন।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঁচ তেলবাহী জাহাজে মার্কিন হামলা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত দুই দিনে ইরান একটি মার্কিন নৌযানে দুবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায়। দুটি হামলার চেষ্টাই এড়িয়ে যেতে সক্ষম হয় মার্কিন যুদ্ধজাহাজটি।

এর পরই ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকমের তথ্য অনুযায়ী, চারটি জাহাজে ওমান উপসাগরে এবং অপর একটি জাহাজে পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে হামলা চালানো হয়।

হামলার আগে জাহাজগুলোর ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন বাহিনী। সেন্টকম জানিয়েছে, এসব ঘটনায় কোনো মার্কিন সেনা বা নৌসদস্য আহত হননি। মার্কিন যুদ্ধজাহাজটি এখনো আঞ্চলিক জলসীমায় টহল দিচ্ছে।

আরও পড়ুনঃ  এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

জর্ডানের বিমানঘাঁটি লক্ষ্য ছিল: ইরান

মার্কিন হামলার পর জর্ডানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটি। গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটিটি মার্কিন বাহিনীও ব্যবহার করে।

তবে জর্ডানের সেনাবাহিনীর দাবি, ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। অন্য দুটি জনবসতিহীন এলাকায় পড়ে।

কুয়েত-বাহরাইনের তেলবাহী জাহাজেও হুমকি

জর্ডানে হামলার পরও হুঁশিয়ারি থামায়নি ইরান। বাহরাইন ও কুয়েতের বন্দরসংলগ্ন এলাকায় থাকা তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে জানিয়েছে, কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজগুলোর ক্রুদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আইআরজিসি এসব দেশকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের অংশীদার’ হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ  ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

খার্গ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে হামলা

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, মঙ্গলবার মার্কিন হামলার শিকার হওয়া একটি ইরানি তেলবাহী জাহাজ খার্গ দ্বীপ থেকে মাত্র চার মাইল দূরে ছিল। ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র এই দ্বীপ।

আইআরআইবি জানিয়েছে, ওমান উপসাগরের কাছে জাস্ক উপকূলের কাছেও আরেকটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। দুটি জাহাজের ক্রুদের লাইফবোটে করে নিরাপদে তীরে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

ইরানের প্রতি রুবিওর কড়া হুঁশিয়ারি

ইরানের হামলার জবাবে আরও কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কলম্বিয়া সফরকালে ব্যারানকিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, ইরান যতবার মার্কিন নৌযানে হামলা চালাবে বা হামলার চেষ্টা করবে, ততবারই তাদের তেলবাহী জাহাজ হারাতে হবে।

রুবিও বলেন, ‘ইরান এখনো মার্কিন নৌযানে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যতবার এমন করবে বা করার চেষ্টা করবে, ততবারই তাদের তেলবাহী জাহাজ হারাতে হবে।’

এর আগে সপ্তাহান্তে ইরানের আরও তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ওই সময় ইরানের আইআরজিসি একটি মার্কিন বিমানবাহী রণতরি ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে হামলার চেষ্টা করেছিল।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

ইরানের বিমান খাতেও নতুন নিষেধাজ্ঞা

সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ইরানের বিমান খাতে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ইরানের ২৭টি বিমান সংস্থা এবং নয়টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বিক্রয় এজেন্ট। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ারকে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মাহান এয়ার ২০১১ সাল থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রতিষ্ঠানটি আইআরজিসিকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে।

ফলে সামরিক হামলা, নৌ অবরোধ ও তেলবাহী জাহাজে হামলার পাশাপাশি ইরানের অর্থনীতি ও পরিবহন খাতেও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজে হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

ইরানি তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আপডেটের সময়: ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় আঞ্চলিক মিত্র জর্ডানের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। এ তথ্য জানিয়েছে সিএনএন।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঁচ তেলবাহী জাহাজে মার্কিন হামলা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত দুই দিনে ইরান একটি মার্কিন নৌযানে দুবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায়। দুটি হামলার চেষ্টাই এড়িয়ে যেতে সক্ষম হয় মার্কিন যুদ্ধজাহাজটি।

এর পরই ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকমের তথ্য অনুযায়ী, চারটি জাহাজে ওমান উপসাগরে এবং অপর একটি জাহাজে পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে হামলা চালানো হয়।

হামলার আগে জাহাজগুলোর ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন বাহিনী। সেন্টকম জানিয়েছে, এসব ঘটনায় কোনো মার্কিন সেনা বা নৌসদস্য আহত হননি। মার্কিন যুদ্ধজাহাজটি এখনো আঞ্চলিক জলসীমায় টহল দিচ্ছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

জর্ডানের বিমানঘাঁটি লক্ষ্য ছিল: ইরান

মার্কিন হামলার পর জর্ডানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটি। গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটিটি মার্কিন বাহিনীও ব্যবহার করে।

তবে জর্ডানের সেনাবাহিনীর দাবি, ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। অন্য দুটি জনবসতিহীন এলাকায় পড়ে।

কুয়েত-বাহরাইনের তেলবাহী জাহাজেও হুমকি

জর্ডানে হামলার পরও হুঁশিয়ারি থামায়নি ইরান। বাহরাইন ও কুয়েতের বন্দরসংলগ্ন এলাকায় থাকা তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে জানিয়েছে, কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজগুলোর ক্রুদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আইআরজিসি এসব দেশকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের অংশীদার’ হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

খার্গ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে হামলা

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, মঙ্গলবার মার্কিন হামলার শিকার হওয়া একটি ইরানি তেলবাহী জাহাজ খার্গ দ্বীপ থেকে মাত্র চার মাইল দূরে ছিল। ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র এই দ্বীপ।

আইআরআইবি জানিয়েছে, ওমান উপসাগরের কাছে জাস্ক উপকূলের কাছেও আরেকটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। দুটি জাহাজের ক্রুদের লাইফবোটে করে নিরাপদে তীরে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

ইরানের প্রতি রুবিওর কড়া হুঁশিয়ারি

ইরানের হামলার জবাবে আরও কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কলম্বিয়া সফরকালে ব্যারানকিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, ইরান যতবার মার্কিন নৌযানে হামলা চালাবে বা হামলার চেষ্টা করবে, ততবারই তাদের তেলবাহী জাহাজ হারাতে হবে।

রুবিও বলেন, ‘ইরান এখনো মার্কিন নৌযানে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যতবার এমন করবে বা করার চেষ্টা করবে, ততবারই তাদের তেলবাহী জাহাজ হারাতে হবে।’

এর আগে সপ্তাহান্তে ইরানের আরও তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ওই সময় ইরানের আইআরজিসি একটি মার্কিন বিমানবাহী রণতরি ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে হামলার চেষ্টা করেছিল।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান