ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শি জিনপিং

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ সময় দেখুন

কয়েক দিনের কূটনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার চীন ও ভারতের পক্ষ থেকে শি জিনপিংয়ের ভারত সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

মোদির আমন্ত্রণে নয়াদিল্লি যাচ্ছেন শি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট।

এর আগে বৃহস্পতিবার সকালেও শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিকস সম্মেলনে চীনা প্রেসিডেন্ট অংশ নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র গুও জিয়া-কুন জানিয়েছিলেন, এ বিষয়ে তাঁর কাছে জানানোর মতো কোনো তথ্য নেই।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফর

২০২০ সালে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘাতের পর ভারত ও চীনের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। ওই সংঘর্ষে ভারতের ২০ সেনা এবং চীনের কয়েকজন সেনা সদস্য নিহত হন।

দীর্ঘদিনের এই তিক্ততার পর এবারই প্রথম ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং।

এর আগে ২০১৯ সালে চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে যোগ দিতে সর্বশেষ ভারত সফর করেছিলেন তিনি।

শি জিনপিং প্রথমবার ভারত সফর করেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। এরপর ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনেও অংশ নেন তিনি।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

‘প্রতিযোগী নয়, অংশীদার’

সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে গত বছর নরেন্দ্র মোদির চীন সফর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বেইজিং-নয়াদিল্লি সম্পর্কের এই পরিবর্তন দৃশ্যমান হয়।

২০২০ সালের সীমান্ত সংঘাতের পর চীনা বিনিয়োগের ওপর ভারত যে বিধিনিষেধ আরোপ করেছিল, সম্প্রতি তার কিছুটা শিথিলতা এসেছে। ইলেকট্রনিকস ও সৌরবিদ্যুৎ খাতেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ফের সক্রিয় হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, চলতি মাসের শুরুতে কিরগিজস্তানে একটি আঞ্চলিক ফোরামে শি জিনপিং ও নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে দুই নেতা একমত হন যে, দুই দেশ ‘প্রতিযোগী নয়, বরং একে অপরের অংশীদার এবং পরস্পরের উন্নয়নের জন্য হুমকি নয়, সুযোগ।’

আরও পড়ুনঃ  নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ

রেকর্ড পর্যায়ে ভারত-চীন বাণিজ্য

সম্পর্কে নানা কড়াকড়ি থাকলেও গত বছর ভারত ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড ১৫ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, ১০ বছর আগের ৭ হাজার ১৬০ কোটি ডলারের তুলনায় এই বাণিজ্য দ্বিগুণেরও বেশি।

চলতি বছরের প্রথম সাত মাসেও দুই দেশের বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় আরও ২৩ শতাংশ বেড়েছে।

তবে রয়টার্সের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভারতে চীনা প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে বেইজিং এখনো কঠোর নজরদারি করছে। বিশেষ করে সংবেদনশীল প্রযুক্তি ও আধুনিক উৎপাদনশিল্প সংশ্লিষ্ট বিনিয়োগ অনুমোদনের আগে যাচাই-বাছাই করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি ও রয়টার্স।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শি জিনপিং

আপডেটের সময়: ০৮:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কয়েক দিনের কূটনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার চীন ও ভারতের পক্ষ থেকে শি জিনপিংয়ের ভারত সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

মোদির আমন্ত্রণে নয়াদিল্লি যাচ্ছেন শি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট।

এর আগে বৃহস্পতিবার সকালেও শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিকস সম্মেলনে চীনা প্রেসিডেন্ট অংশ নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র গুও জিয়া-কুন জানিয়েছিলেন, এ বিষয়ে তাঁর কাছে জানানোর মতো কোনো তথ্য নেই।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফর

২০২০ সালে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘাতের পর ভারত ও চীনের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। ওই সংঘর্ষে ভারতের ২০ সেনা এবং চীনের কয়েকজন সেনা সদস্য নিহত হন।

দীর্ঘদিনের এই তিক্ততার পর এবারই প্রথম ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং।

এর আগে ২০১৯ সালে চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে যোগ দিতে সর্বশেষ ভারত সফর করেছিলেন তিনি।

শি জিনপিং প্রথমবার ভারত সফর করেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। এরপর ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনেও অংশ নেন তিনি।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘প্রতিযোগী নয়, অংশীদার’

সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে গত বছর নরেন্দ্র মোদির চীন সফর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বেইজিং-নয়াদিল্লি সম্পর্কের এই পরিবর্তন দৃশ্যমান হয়।

২০২০ সালের সীমান্ত সংঘাতের পর চীনা বিনিয়োগের ওপর ভারত যে বিধিনিষেধ আরোপ করেছিল, সম্প্রতি তার কিছুটা শিথিলতা এসেছে। ইলেকট্রনিকস ও সৌরবিদ্যুৎ খাতেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ফের সক্রিয় হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, চলতি মাসের শুরুতে কিরগিজস্তানে একটি আঞ্চলিক ফোরামে শি জিনপিং ও নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে দুই নেতা একমত হন যে, দুই দেশ ‘প্রতিযোগী নয়, বরং একে অপরের অংশীদার এবং পরস্পরের উন্নয়নের জন্য হুমকি নয়, সুযোগ।’

আরও পড়ুনঃ  আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা