
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু কর্মকর্তাকে বদলিও করা হয়েছে।
রোববার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষরিত এক আদেশে এই বদলি ও নিয়োগ কার্যকর হয়।
আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানার ওসি করা হয়েছে। জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানার ওসি এবং মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে দারুসসালাম থানার ওসি এসএম জাকারিয়া এবং আদাবর থানার ওসি জিয়াউর রহমানকে ডিবি (গোয়েন্দা) বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ঘুষ অভিযোগের কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।
প্রতিবেদকের নাম 





















