ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী বুলডোজারে মাটি সরাতেই মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব বস্ত্রশিল্পের সংকট মোকাবিলায় সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইমরান খানের বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে আটক করেছে দেশটির পুলিশ। পরে তাকে কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরের আপার মল এলাকার বাসা থেকে জিমে যাওয়ার পথে আলিমাকে হেফাজতে নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। তার গাড়ি পরে একটি থানায় রাখা হয়।

আরও পড়ুনঃ  উত্তর কোরিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, একটি ব্যালিস্টিক

ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয় পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের আওতায় আলিমা খানকে আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেয়। আদেশে তার আটকের মেয়াদ ৩০ দিন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে ঢুকতে পারেননি সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের সাংবাদিকরা

আলিমার বোন নরিন নিয়াজি জানান, বাসা থেকে বের হওয়ার সময়ই তাকে আটক করা হয় এবং পরে কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন।

এদিকে আলিমা খানকে আটকের ঘটনায় পিটিআই নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান তার আটকের প্রতিবাদ করে তাকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মারিবে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮০ জনের বেশি নিহত, ধ্বংস ৯ সামরিক যান

পিটিআই আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী মার্চের কর্মসূচি ঘোষণা করেছে। ওই কর্মসূচির আগে আলিমা খানকে আটক করা হলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

ইমরান খানের বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক

আপডেটের সময়: ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে আটক করেছে দেশটির পুলিশ। পরে তাকে কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরের আপার মল এলাকার বাসা থেকে জিমে যাওয়ার পথে আলিমাকে হেফাজতে নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। তার গাড়ি পরে একটি থানায় রাখা হয়।

আরও পড়ুনঃ  পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয় পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের আওতায় আলিমা খানকে আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেয়। আদেশে তার আটকের মেয়াদ ৩০ দিন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন