ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইউটিউবে স্বর্ণ-টাকার প্রদর্শন, রাতেই ইউটিউবারের বাড়িতে চুরি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

ইউটিউবের ভিডিওতে নিয়মিত স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রদর্শন করতেন এক দম্পতি। এবার তাদের বাড়ি থেকেই চুরি হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায়।

পুলিশ জানিয়েছে, নেগারকোইলের কাছে থাম্মাথুকোনামের ভিআইপি গার্ডেন এলাকায় ইউটিউবার বিনোথ কুমারের বাড়িতে রাতের কোনো একসময় চোরেরা ঢোকে। সেখান থেকে ১১৮ সোভরেন বা প্রায় ৯৪৪ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।

আরও পড়ুনঃ  ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়

বিনোথ কুমার স্ত্রী মধুমিথাকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাড়ির পেছনের দরজা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে ঘরের মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশের ৩ জন

খবর পেয়ে রাজাক্কামাঙ্গালাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। চোরদের শনাক্ত করতে বাড়ি ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তারা কীভাবে এলাকায় প্রবেশ করেছিল এবং চুরির পর কোন পথে পালিয়েছে, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

তদন্তকারীদের নজরে এসেছে ইউটিউবার দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডও। তাদের বিভিন্ন ভিডিওতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রদর্শন করতে দেখা গেছে। এসব ভিডিওর মাধ্যমে তাদের বাড়িতে মূল্যবান সামগ্রী থাকার তথ্য কোনোভাবে অপরাধীদের কাছে পৌঁছেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান

তবে এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

ইউটিউবে স্বর্ণ-টাকার প্রদর্শন, রাতেই ইউটিউবারের বাড়িতে চুরি

আপডেটের সময়: ০৫:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবের ভিডিওতে নিয়মিত স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রদর্শন করতেন এক দম্পতি। এবার তাদের বাড়ি থেকেই চুরি হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায়।

পুলিশ জানিয়েছে, নেগারকোইলের কাছে থাম্মাথুকোনামের ভিআইপি গার্ডেন এলাকায় ইউটিউবার বিনোথ কুমারের বাড়িতে রাতের কোনো একসময় চোরেরা ঢোকে। সেখান থেকে ১১৮ সোভরেন বা প্রায় ৯৪৪ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

বিনোথ কুমার স্ত্রী মধুমিথাকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাড়ির পেছনের দরজা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে ঘরের মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত