ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা সৌদিতে হুতিদের হামলায় প্রাণ গেল কুমিল্লার বাংলাদেশি সজিবের ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা, প্রত্যেকে পেলেন ২ লাখ টাকা তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিস্টেম মাইগ্রেশনে ৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  এখনো রাতে ঘুমোতে পারি না : মিমি চক্রবর্তী

রোববার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায় সিআইআইডি। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই কর্মীর জুতা তল্লাশি করা হয়।

ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে ওই দুই কর্মীর জুতা তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখের বেশি ইয়েমেনি সেনা

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  অধ্যক্ষ নিয়োগের টানাপোড়েনের মধ্যে কলেজে পেট্রল ঢেলে আগুন

কর্মকর্তাদের ধারণা, তল্লাশি এড়াতে স্বর্ণের বারগুলো বিশেষ কৌশলে জুতার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।

স্বর্ণ পাচারের এ চেষ্টার সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইআইডি। তদন্তের অগ্রগতি শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার

আপডেটের সময়: ০৬:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদ ১০ মার্চ

রোববার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায় সিআইআইডি। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই কর্মীর জুতা তল্লাশি করা হয়।

ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে ওই দুই কর্মীর জুতা তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  এখনো রাতে ঘুমোতে পারি না : মিমি চক্রবর্তী

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  দুধ ছাড়াই পামওয়েল-রঙে নকল ঘি, কারখানায় ২ লাখ টাকা জরিমানা