ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০ আকিজ গ্রুপে অফিসার নিয়োগ, সঙ্গে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায় তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত শিক্ষক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা মেয়ের চাপে ১০ লাখ টাকার হেরোইন নিয়ে যশোর থেকে ঢাকায় ৬৫ বছরের মা ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজের চুক্তি, বড় হচ্ছে বিমানের বহর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে আগামী বুধবার (৭ অক্টোবর) চুক্তি সই করতে যাচ্ছে বিমান। ঢাকার একটি হোটেলে বহু কোটি ডলারের এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

থাকছে এ৩৫০ ও এ৩২১নিও

চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বাড়াতে এসব উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে মুশফিকের স্মৃতিচারণ, তুলে ধরলেন পুরোনো অভিজ্ঞতা

এয়ারবাসের সঙ্গে প্রস্তাবিত এই ক্রয়চুক্তির মূল্য ২০০ কোটি ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে জানা গেছে।

বোয়িংয়ের সঙ্গেও ২৫ উড়োজাহাজের চুক্তি

এর আগে গত ৩০ এপ্রিল ও ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে পৃথক দুটি চুক্তির মাধ্যমে মোট ২৫টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিমান। এসব উড়োজাহাজের মোট মূল্য প্রায় ৬৪০ কোটি ডলার।

আরও পড়ুনঃ  এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি সই বুধবার

বোয়িং থেকে ১৫টি ওয়াইডবডি ও ১০টি ন্যারোবডি উড়োজাহাজ কেনা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে দ্রুত বহর সম্প্রসারণের অংশ হিসেবে অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে সরবরাহের অনুরোধ জানিয়েছে বিমান।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

ইতিহাসের সবচেয়ে বড় বহর সম্প্রসারণ

এয়ারবাস ও বোয়িংয়ের সঙ্গে করা চুক্তি মিলিয়ে বিমানের বহরে নতুন করে মোট ৩৫টি উড়োজাহাজ যুক্ত হওয়ার পাইপলাইনে রয়েছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের উদ্যোগ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে দীর্ঘপাল্লার ও আঞ্চলিক রুটে সেবার পরিধি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক

এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজের চুক্তি, বড় হচ্ছে বিমানের বহর

আপডেটের সময়: ১০:৪৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে আগামী বুধবার (৭ অক্টোবর) চুক্তি সই করতে যাচ্ছে বিমান। ঢাকার একটি হোটেলে বহু কোটি ডলারের এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

থাকছে এ৩৫০ ও এ৩২১নিও

চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বাড়াতে এসব উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা

এয়ারবাসের সঙ্গে প্রস্তাবিত এই ক্রয়চুক্তির মূল্য ২০০ কোটি ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে জানা গেছে।

বোয়িংয়ের সঙ্গেও ২৫ উড়োজাহাজের চুক্তি

এর আগে গত ৩০ এপ্রিল ও ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে পৃথক দুটি চুক্তির মাধ্যমে মোট ২৫টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিমান। এসব উড়োজাহাজের মোট মূল্য প্রায় ৬৪০ কোটি ডলার।

আরও পড়ুনঃ  ২০০৬ সালের মতো ‘নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার’ চায় বিএনপি: হাসনাত

বোয়িং থেকে ১৫টি ওয়াইডবডি ও ১০টি ন্যারোবডি উড়োজাহাজ কেনা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে দ্রুত বহর সম্প্রসারণের অংশ হিসেবে অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে সরবরাহের অনুরোধ জানিয়েছে বিমান।

আরও পড়ুনঃ  ‘২০০১-০৬-এর দুর্নীতির চিত্র আবারও দেখা যাচ্ছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী