ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও এআই সম্পর্কে ধারণা থাকতে হবে: অর্থমন্ত্রী সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পীরগঞ্জের ওসির বিরুদ্ধে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার, দলে ৫ অন্তঃসত্ত্বা নারী কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত আরও দুই বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

সুনামগঞ্জ সদর উপজেলার এরালিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে কাঠইর ইউনিয়নের এরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ৬০ বছর বয়সী তাজুল ইসলাম সারাদিন কাজ শেষে পাশের হুসনপুর গ্রামের এক স্বজনের কাছ থেকে পাওনা ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সাইফুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে এরালিয়া গ্রামের বশির মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও সাফিকুল রহমান, সাইফুলের স্ত্রী জরিনা বেগম এবং তাঁদের মা মিনারা বেগম তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার শিবলু, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলারও আসামি

স্বজনদের অভিযোগ, হামলাকারীরা পেছন থেকে তাজুল ইসলামের মাথা ও নাকে ধারালো দা দিয়ে কোপ দেন এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হয়ে অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর কোমরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন স্বজনেরা। পরে তাজুল ইসলামের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

আরও পড়ুনঃ  বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার

আহত তাজুল ইসলামের স্বজনদের দাবি, তাঁকে হত্যার উদ্দেশ্যেই পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তাঁকে মারধরের পর বনের ঝোপের মধ্যে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তাঁরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় হাসপাতালে ভর্তি করেন। তাজুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে তাজুল ইসলামের পুত্রবধূ তামান্না জানান, তাঁর শ্বশুর ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৮টার দিকে প্রতিবেশী সাইফুল ইসলাম, সাফিকুর রহমান, জরিনা বেগম ও মিনারা বেগমের হামলার শিকার হন। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  মরিয়ম খাতুনের মৃত্যু মামলা: রিমান্ড শেষে কারাগারে মামা ওবায়দুর

অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আরিফ উল্ল্যাহ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেটের সময়: ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার এরালিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে কাঠইর ইউনিয়নের এরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ৬০ বছর বয়সী তাজুল ইসলাম সারাদিন কাজ শেষে পাশের হুসনপুর গ্রামের এক স্বজনের কাছ থেকে পাওনা ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সাইফুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে এরালিয়া গ্রামের বশির মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও সাফিকুল রহমান, সাইফুলের স্ত্রী জরিনা বেগম এবং তাঁদের মা মিনারা বেগম তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মরিয়ম খাতুনের মৃত্যু মামলা: রিমান্ড শেষে কারাগারে মামা ওবায়দুর

স্বজনদের অভিযোগ, হামলাকারীরা পেছন থেকে তাজুল ইসলামের মাথা ও নাকে ধারালো দা দিয়ে কোপ দেন এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হয়ে অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর কোমরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন স্বজনেরা। পরে তাজুল ইসলামের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

আহত তাজুল ইসলামের স্বজনদের দাবি, তাঁকে হত্যার উদ্দেশ্যেই পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তাঁকে মারধরের পর বনের ঝোপের মধ্যে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তাঁরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় হাসপাতালে ভর্তি করেন। তাজুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে তাজুল ইসলামের পুত্রবধূ তামান্না জানান, তাঁর শ্বশুর ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৮টার দিকে প্রতিবেশী সাইফুল ইসলাম, সাফিকুর রহমান, জরিনা বেগম ও মিনারা বেগমের হামলার শিকার হন। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহ বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার