ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নিয়োগ ঘিরে বিতর্ক ‘আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা’: পরীমনি এফডিআই বাড়লেও নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৪.৭৭ শতাংশ ‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’, পদত্যাগের কারণ জানালেন ইশরাক একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য আওয়ামী লীগ পরিচয় দিলে ভিক্ষাও নিতেন না মকবুল, বার্ধক্যে মানবেতর জীবন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাহিদকে উদ্দেশ করে ইশরাকের বক্তব্য, ‘মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব’ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্লিকের চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৯ সময় দেখুন

লামিন ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এই স্প্যানিশ ফরোয়ার্ডকে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় বলে অভিহিত করেছেন তিনি। গোল করা ও সতীর্থকে দিয়ে গোল করানোর পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগে ক্রমাগত চাপ সৃষ্টি করে নজর কেড়েছেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে লা লিগায় টানা নয় ম্যাচ জিতে ৫৮ বছর আগের একটি রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচে প্রথম গোলটি করেন ইয়ামাল, পাশাপাশি দলের তৃতীয় গোলেও অবদান রাখেন তিনি।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালির সংকট কাটলে দেড় বছরে কমতে পারে তেলের দাম: রুশ উপপ্রধানমন্ত্রী

ইয়ামালের প্রথম গোলেই মুগ্ধ ফ্লিক

ম্যাচজুড়ে ডান প্রান্ত দিয়ে বেতিসের রক্ষণে চাপ সৃষ্টি করেন ইয়ামাল। প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বক্সের প্রান্ত থেকে উঁচু শটে নিজের প্রথম গোলটি করেন তিনি। তার এই নৈপুণ্যেই মুগ্ধ হয়েছেন বার্সা কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “তার করা প্রথম গোলটি দেখুন, এটা অসাধারণ। এই মুহূর্তে সে বিশ্বের সেরা খেলোয়াড়।”

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর

বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফ্লিকের। সেই অভিজ্ঞতার আলোকে ইয়ামালের প্রতিভা ও পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।

চাপের মধ্যেও প্রতিশ্রুতিবদ্ধ ইয়ামাল

ইয়ামালের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে ফ্লিক বলেন, তার বয়স মাত্র ১৯ বছর। নিয়মিত প্রতিটি ম্যাচে খেলতে গিয়ে চাপের মধ্যেও তিনি শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।

ইয়ামালের পারফরম্যান্স ও মানসিকতার প্রশংসা করে বার্সা কোচ আরও বলেন, সেরা খেলোয়াড়দের মধ্যে এমন গুণই দেখা যায়। ম্যাচে তার দুর্দান্ত নৈপুণ্যে গর্বিত বলেও জানিয়েছেন ফ্লিক।

আরও পড়ুনঃ  তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

শীর্ষে বার্সেলোনা, সামনে পিএসজি ও রিয়াল

লা লিগায় টানা নয় জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৯ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

রিয়ালের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হবে কাতালানরা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে ইয়ামালের এমন দুর্দান্ত ফর্ম বার্সেলোনার জন্য বড় স্বস্তি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নিয়োগ ঘিরে বিতর্ক

ফ্লিকের চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল

আপডেটের সময়: ০৮:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লামিন ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এই স্প্যানিশ ফরোয়ার্ডকে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় বলে অভিহিত করেছেন তিনি। গোল করা ও সতীর্থকে দিয়ে গোল করানোর পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগে ক্রমাগত চাপ সৃষ্টি করে নজর কেড়েছেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে লা লিগায় টানা নয় ম্যাচ জিতে ৫৮ বছর আগের একটি রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচে প্রথম গোলটি করেন ইয়ামাল, পাশাপাশি দলের তৃতীয় গোলেও অবদান রাখেন তিনি।

আরও পড়ুনঃ  সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

ইয়ামালের প্রথম গোলেই মুগ্ধ ফ্লিক

ম্যাচজুড়ে ডান প্রান্ত দিয়ে বেতিসের রক্ষণে চাপ সৃষ্টি করেন ইয়ামাল। প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বক্সের প্রান্ত থেকে উঁচু শটে নিজের প্রথম গোলটি করেন তিনি। তার এই নৈপুণ্যেই মুগ্ধ হয়েছেন বার্সা কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “তার করা প্রথম গোলটি দেখুন, এটা অসাধারণ। এই মুহূর্তে সে বিশ্বের সেরা খেলোয়াড়।”

আরও পড়ুনঃ  ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী, নজর দিচ্ছেন পরিচ্ছন্নতা পরিস্থিতিতেও