ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সংসদে ভোট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল ‘সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, আমাদের সবার পরিচয় বাংলাদেশি’: প্রধানমন্ত্রী ৫ দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি ‘এখনই মন্ত্রীদের বিদায় হতে হচ্ছে, বাকি সময়ে কী হবে?’ আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব যুদ্ধ দ্রুত শেষ হবে, তেলের দাম কমার আশা ট্রাম্পের খুলনায় পরিত্যক্ত ভবনের রান্নাঘর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আসিম মুনিরের বৈঠক অতিরিক্ত ডিআইজির বাড়িতে রেভ পার্টি, আটক ৮৪
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের ওই অংশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। গ্রামীণ কল্যাণের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ‘দ্রুত আদায়’ সংক্রান্ত অংশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুনঃ  সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ডিসিকে ‘চুড়ি পরে বসে থাকার’ কটূক্তি জামায়াত নেতার

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে গ্রামীণ কল্যাণ।

আরও পড়ুনঃ  ৪৫তম বিসিএসে এএসপি পদে সুপারিশ, গেজেটে নাম নেই ফাহিমের—ক্ষোভে বললেন, ‘এ দেশে মেধার মূল্য নাই’

গত ১২ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া কর দ্রুত আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। করদাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা পৃথক দুটি রিট খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেওয়া হয়।

সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দুটি প্রকাশ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন দুটি খারিজ করে রায় দেন।

আরও পড়ুনঃ  ভারতের রাজস্থানে তীর্থযাত্রীবাহী বাস খাদে, নিহত ৮

আপিল বিভাগের সর্বশেষ আদেশে হাইকোর্টের রায়ের দ্রুত কর আদায়-সংক্রান্ত নির্দেশনা আপাতত স্থগিত হলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সংসদে ভোট

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ

আপডেটের সময়: ০৫:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের ওই অংশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। গ্রামীণ কল্যাণের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ‘দ্রুত আদায়’ সংক্রান্ত অংশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুনঃ  ‘ভিপি নুর মানেই বারুদ’, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে গ্রামীণ কল্যাণ।

আরও পড়ুনঃ  ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমার সম্ভাবনা, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় আশাবাদী বিশ্বব্যাংক-আইএমএফ

গত ১২ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া কর দ্রুত আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। করদাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা পৃথক দুটি রিট খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেওয়া হয়।

সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দুটি প্রকাশ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন দুটি খারিজ করে রায় দেন।

আরও পড়ুনঃ  এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

আপিল বিভাগের সর্বশেষ আদেশে হাইকোর্টের রায়ের দ্রুত কর আদায়-সংক্রান্ত নির্দেশনা আপাতত স্থগিত হলো।