ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নিয়েও তা নিশ্চিত না করা এবং চুক্তি অনুযায়ী আবাসন, খাবার ও পরিবহনসেবা দিতে ব্যর্থ হওয়ায় আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে এক লাখ টাকা জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে প্রাক্‌-নিবন্ধনের টাকা সময়মতো ফেরত না দেওয়ায় ডিবিএইচ ইন্টারন্যাশনালকে সতর্ক করা হয়েছে।

গত ১৪ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৪ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আল মুলতাজিম ট্রাভেলসের বিরুদ্ধে ১৪ জন হজযাত্রী লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এজেন্সিটি ২ হাজার ২০০ হজযাত্রীর কাছ থেকে কোরবানির জন্য জনপ্রতি ৭২০ সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৬৫২ টাকা করে সংগ্রহ করে। তবে নুসুক মাসার পোর্টালের তথ্য অনুযায়ী, তামাত্তু হজে নিবন্ধিত ২ হাজার ৭৭ জনের মধ্যে মাত্র ১ হাজার ৩৫০ জনের কোরবানি নিশ্চিত করা হয়। বাকি ৭২৭ জনকে ‘রোজাদার’ হিসেবে দেখিয়ে ভুয়া তথ্যের মাধ্যমে কোরবানি নিশ্চিত না করেই অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জামায়াত আমিরের

অভিযোগকারীরা পরে লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করলেও তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, নুসুক পোর্টাল কিংবা অন্য কোনো মাধ্যমে বাকি হজযাত্রীদের কোরবানি নিশ্চিত করেনি এজেন্সিটি। পাশাপাশি চুক্তি অনুযায়ী আবাসন, খাবার ও পরিবহনসেবা দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করতে পারেনি।

আরও পড়ুনঃ  ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক

এসব অনিয়মের কারণে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী এজেন্সিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে এজেন্সিটির ইউজার আইডি ও পাসওয়ার্ড স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

অন্যদিকে, প্রাক্‌-নিবন্ধনের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে ডিবিএইচ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করেন দুই হজযাত্রী। তারা ২০২২ সালে হজে যাওয়ার জন্য প্রাক্‌-নিবন্ধন করেন। তিন বছর পর নিবন্ধন আর্কাইভ হয়ে গেলে ২০২৬ সালে পুনরায় প্রাক্‌-নিবন্ধন করেন। পরে আর্থিক সংকটের কারণে হজে যেতে অপারগতা জানিয়ে জমা দেওয়া টাকা ফেরত চান তারা। এজেন্সিটি নিবন্ধন বাতিল করলেও দীর্ঘদিন টাকা ফেরত দেয়নি।

আরও পড়ুনঃ  হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী সময়ে ভুক্তভোগীরা টাকা ফেরত পেয়ে অভিযোগ প্রত্যাহার করেন। তবে নির্ধারিত সময়ে টাকা না পাওয়ায় তাঁদের উল্লেখযোগ্য ভোগান্তি পোহাতে হয়েছে। এ ঘটনায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ডিবিএইচ ইন্টারন্যাশনালকে ভবিষ্যতে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নিয়েও তা নিশ্চিত না করা এবং চুক্তি অনুযায়ী আবাসন, খাবার ও পরিবহনসেবা দিতে ব্যর্থ হওয়ায় আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে এক লাখ টাকা জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে প্রাক্‌-নিবন্ধনের টাকা সময়মতো ফেরত না দেওয়ায় ডিবিএইচ ইন্টারন্যাশনালকে সতর্ক করা হয়েছে।

গত ১৪ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৪ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আল মুলতাজিম ট্রাভেলসের বিরুদ্ধে ১৪ জন হজযাত্রী লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এজেন্সিটি ২ হাজার ২০০ হজযাত্রীর কাছ থেকে কোরবানির জন্য জনপ্রতি ৭২০ সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৬৫২ টাকা করে সংগ্রহ করে। তবে নুসুক মাসার পোর্টালের তথ্য অনুযায়ী, তামাত্তু হজে নিবন্ধিত ২ হাজার ৭৭ জনের মধ্যে মাত্র ১ হাজার ৩৫০ জনের কোরবানি নিশ্চিত করা হয়। বাকি ৭২৭ জনকে ‘রোজাদার’ হিসেবে দেখিয়ে ভুয়া তথ্যের মাধ্যমে কোরবানি নিশ্চিত না করেই অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ: জামায়াত আমির