ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, এ ধরনের আচরণ দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হতে পারে না।

শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর হাতে সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংবাদপত্রের কোনো প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে তা খণ্ডন করা, প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে।

আরও পড়ুনঃ  জামায়াতের নেতাদের নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা

তিনি আরও বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ-এর কপি ছিঁড়ে ফেলার দৃশ্যটি মোটেও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ নয়।’

রাশেদ খাঁনের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সংবাদপত্রের সঙ্গে মতপার্থক্য, সম্পাদকের সঙ্গে বিরোধ কিংবা কোনো প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র আপত্তি থাকতেই পারে। তবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আরও সংযম, পরিশীলিত আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রত্যাশিত।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

তিনি বলেন, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার যেমন রয়েছে, তেমনি সরকারেরও সমালোচনা সহ্য করার সক্ষমতা থাকা প্রয়োজন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, রাষ্ট্রের শক্তি সংবাদপত্র ছিঁড়ে ফেলার মধ্যে নয়; বরং সংবাদপত্রে প্রকাশিত সমালোচনার জবাব তথ্য, যুক্তি ও সত্য দিয়ে দেওয়ার সক্ষমতার মধ্যে।

আরও পড়ুনঃ  ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

তিনি আরও বলেন, তাঁরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন, যেখানে ক্ষমতাবানদের সমালোচনা অপরাধ হিসেবে বিবেচিত হবে না, সাংবাদিকদের স্বাধীনতা সংকুচিত হবে না এবং রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিরা আচরণের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করবেন।

পাটওয়ারী মনে করেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এ আচরণ সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। তাঁর মতে, গণতন্ত্রে ক্ষমতার দম্ভ নয়, জবাবদিহিই হওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেটের সময়: ১০:২১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, এ ধরনের আচরণ দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হতে পারে না।

শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর হাতে সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংবাদপত্রের কোনো প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে তা খণ্ডন করা, প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে।

আরও পড়ুনঃ  সামান্তা শারমিনের গুরুত্বপূর্ণ ঘোষণা

তিনি আরও বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ-এর কপি ছিঁড়ে ফেলার দৃশ্যটি মোটেও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ নয়।’

রাশেদ খাঁনের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সংবাদপত্রের সঙ্গে মতপার্থক্য, সম্পাদকের সঙ্গে বিরোধ কিংবা কোনো প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র আপত্তি থাকতেই পারে। তবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আরও সংযম, পরিশীলিত আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রত্যাশিত।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

তিনি বলেন, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার যেমন রয়েছে, তেমনি সরকারেরও সমালোচনা সহ্য করার সক্ষমতা থাকা প্রয়োজন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, রাষ্ট্রের শক্তি সংবাদপত্র ছিঁড়ে ফেলার মধ্যে নয়; বরং সংবাদপত্রে প্রকাশিত সমালোচনার জবাব তথ্য, যুক্তি ও সত্য দিয়ে দেওয়ার সক্ষমতার মধ্যে।

আরও পড়ুনঃ  ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের