ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ ডিএনসিসি প্রশাসকের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শ্রমিকদের যৌক্তিক দাবিকে কাজে লাগিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুরের সংঘাতকবলিত ও ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

পরিদর্শনকালে পোশাকশ্রমিকদের আন্দোলনে বিরোধী রাজনৈতিক বলয়ের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি তুলে ধরে শফিকুল ইসলাম খান প্রশ্ন তোলেন, সাধারণ শ্রমিকদের দাবি-দাওয়ার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার ও পদধারী সদস্যরা কেন সক্রিয় থাকবেন?

আরও পড়ুনঃ  নভেম্বর মাসের জন্য জেট ফুয়েলের নতুন দাম

তিনি বলেন, শ্রমজীবী মানুষের আন্দোলনকে পুঁজি করে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে চিহ্নিত করেছে। এসব দুষ্কৃতকারীর অনেকেই বিগত রাজনৈতিক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাদের দ্রুত কঠোর আইনের আওতায় আনা হবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, আন্দোলনের নামে দেশে রাজনৈতিক ফায়দা হাসিলের কোনো সুযোগ দেওয়া হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আগামী ডিসেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার রাজনৈতিক নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, জমা দিতে হবে অঙ্গীকারনামা

এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড ও আশপাশের শিল্প এলাকায় বকেয়া বেতন ও নতুন মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় ৭ থেকে ৮ হাজার পোশাকশ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুনঃ  মিশিগানে সিনেট নির্বাচনে এগিয়ে আবদুল এল-সাইয়েদ

একপর্যায়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধ সরানোর চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

টানা তৃতীয় দিনের মতো শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মিরপুরের বিভিন্ন এলাকা। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ ডিএনসিসি প্রশাসকের

আপডেটের সময়: ০১:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শ্রমিকদের যৌক্তিক দাবিকে কাজে লাগিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুরের সংঘাতকবলিত ও ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

পরিদর্শনকালে পোশাকশ্রমিকদের আন্দোলনে বিরোধী রাজনৈতিক বলয়ের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি তুলে ধরে শফিকুল ইসলাম খান প্রশ্ন তোলেন, সাধারণ শ্রমিকদের দাবি-দাওয়ার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার ও পদধারী সদস্যরা কেন সক্রিয় থাকবেন?

আরও পড়ুনঃ  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেটের গহনা ২ লাখ ২৪ হাজার টাকা