ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দ্বিতীয় পদ্মা সেতু হবে ‘ওয়াই’ আকৃতির, দ্রুত কাজ শুরুর নির্দেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এ সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা ও আনুমানিক ব্যয় নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  আর্টিলারি রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী উদযাপন, আধুনিকায়নে গুরুত্ব দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা

দ্বিতীয় পদ্মা সেতুর যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে ওয়াই আকৃতির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

পদ্মা ব্যারেজে গুরুত্ব পানি ব্যবস্থাপনায়

বৈঠকে দেশের পানি ব্যবস্থাপনা ও সুরক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, কৃষি উৎপাদন বাড়ানো, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যারেজের ওপর দিয়ে নতুন সড়ক যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনাও আলোচনায় আসে।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা

তিনটি বড় প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দ্বিতীয় পদ্মা সেতু হবে ‘ওয়াই’ আকৃতির, দ্রুত কাজ শুরুর নির্দেশ

আপডেটের সময়: ০৯:০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এ সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা ও আনুমানিক ব্যয় নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত, থাকছে কুচকাওয়াজ ও তিন দিনের বিজয়মেলা

দ্বিতীয় পদ্মা সেতুর যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে ওয়াই আকৃতির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী, জানাল ডিবি