ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এভারেস্টের আকাশে ভয়াবহ দুর্ঘটনা, অবতরণের আগেই মুখোমুখি দুই হেলিকপ্টার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ভারতের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের এক নাগরিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির সোলুখুম্বু জেলার এভারেস্ট বেস ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে হেলিকপ্টার দুটির রোটর বা পাখা একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। এরপর হেলিকপ্টার দুটি বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ  শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, রয়েছে ৯০টি ভেপ

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার দুটি বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ারের।

ফিশটেইল এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা যাত্রীদের নিয়ে যাচ্ছিল। অবতরণের সময় সেটি দুর্ঘটনার শিকার হয়।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, ওই হেলিকপ্টারে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে, ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের হেলিকপ্টারটিতে শুধু পণ্য পরিবহন করা হচ্ছিল।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

নেপালে ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুমে এ দুর্ঘটনা ঘটল। এ সময় পর্যটক, হাইকার ও পর্বতারোহীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। দেশটিতে পর্যটক ও পর্বতারোহীদের পরিবহনের পাশাপাশি জরুরি প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তবে নেপালের দুর্গম পাহাড়ি এলাকা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে হেলিকপ্টার চালানো বেশ ঝুঁকিপূর্ণ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এ কারণে প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভিড় করেন।

নেপাল ও প্রতিবেশী ভারতের পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতায় হেলিকপ্টার পরিচালনা করা বিশেষভাবে কঠিন। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের ঘনত্ব কমে যায়। ফলে হেলিকপ্টারের রোটর পর্যাপ্ত বাতাস নিচের দিকে ঠেলে দিতে পারে না, এতে উড্ডয়নের ক্ষমতা কমে যায়। একই সঙ্গে ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ কমে যাওয়ায় ইঞ্জিনের শক্তিও হ্রাস পায়।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

এর কয়েক দিন আগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রিনাথ থেকে উড্ডয়নের পরপরই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাইলটসহ ছয়জন নিহত হন। বদ্রিনাথও একটি উঁচু পার্বত্য এলাকা, যেখানে বাতাসের ঘনত্ব কম থাকায় হেলিকপ্টার পরিচালনা করা বেশ কঠিন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এভারেস্টের আকাশে ভয়াবহ দুর্ঘটনা, অবতরণের আগেই মুখোমুখি দুই হেলিকপ্টার

আপডেটের সময়: ০১:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ভারতের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের এক নাগরিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির সোলুখুম্বু জেলার এভারেস্ট বেস ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে হেলিকপ্টার দুটির রোটর বা পাখা একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। এরপর হেলিকপ্টার দুটি বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার দুটি বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ারের।

ফিশটেইল এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা যাত্রীদের নিয়ে যাচ্ছিল। অবতরণের সময় সেটি দুর্ঘটনার শিকার হয়।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, ওই হেলিকপ্টারে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে, ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের হেলিকপ্টারটিতে শুধু পণ্য পরিবহন করা হচ্ছিল।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

নেপালে ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুমে এ দুর্ঘটনা ঘটল। এ সময় পর্যটক, হাইকার ও পর্বতারোহীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। দেশটিতে পর্যটক ও পর্বতারোহীদের পরিবহনের পাশাপাশি জরুরি প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তবে নেপালের দুর্গম পাহাড়ি এলাকা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে হেলিকপ্টার চালানো বেশ ঝুঁকিপূর্ণ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এ কারণে প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভিড় করেন।

নেপাল ও প্রতিবেশী ভারতের পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতায় হেলিকপ্টার পরিচালনা করা বিশেষভাবে কঠিন। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের ঘনত্ব কমে যায়। ফলে হেলিকপ্টারের রোটর পর্যাপ্ত বাতাস নিচের দিকে ঠেলে দিতে পারে না, এতে উড্ডয়নের ক্ষমতা কমে যায়। একই সঙ্গে ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ কমে যাওয়ায় ইঞ্জিনের শক্তিও হ্রাস পায়।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার