ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘আন্দোলন করিনি, তবু মার খেতে হচ্ছে’ — মিরপুরে ডেকো গার্মেন্টস শ্রমিকদের ক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

মিরপুর-১১-এর ডেকো গার্মেন্টসের সামনে সকালের দৃশ্য ছিল উত্তেজনাপূর্ণ। শ্রমিকরা বলছেন, তারা রাস্তায় আন্দোলন করতে যাননি। কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এবং নিরাপত্তা চাইতে জড়ো হয়েছিলেন। কিন্তু পুলিশ এসে লাঠিপেটা শুরু করে।

নারী শ্রমিক আসমা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা মাঠে যাইনি, রাস্তায়ও যাইনি। অফিসের কাছে নিরাপত্তার আবেদন করতে এসেছিলাম। মালিক ও সিও স্যারের সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে পুলিশ আচমকা এসে মারতে শুরু করে। আমরা আন্দোলনে না নামলেও কেন মার খেতে হবে?”

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

সুইং অপারেটর বিথি বলেন,
“আইডি কার্ড পরে রাস্তায় আছি, তবু নিরাপত্তা নেই। গর্ভবতী নারীও আছেন আমাদের মধ্যে। যারা বাসায় যেতে চায়, তাদের নিরাপদে রাস্তা পার করে দেওয়া উচিত। কিন্তু উল্টো মারধর করা হচ্ছে।”

আরও পড়ুনঃ  ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক

আরেক শ্রমিক জানান, তাদের একজন মেয়ের পা ভেঙে গেছে। কারখানা খোলা রাখা হয়, কিছুক্ষণ পর আবার ছুটি দিয়ে দেওয়া হয়—এমন অনিশ্চয়তার মধ্যে সিও-র সঙ্গে কথা বলতে গিয়ে এই পরিণতি।

কারখানার এক নিরাপত্তাকর্মী বলছেন, শ্রমিকরা কোনো ঝামেলা করেননি। বাইরের লোকজন ঝামেলা করলেও শ্রমিকরা শুধু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এসেছিলেন।

আরও পড়ুনঃ  বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

বেতন বৃদ্ধির আন্দোলনের মধ্যে মিরপুরে এই ঘটনা শ্রমিকদের মধ্যে নতুন করে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করেছে।
তারা প্রশ্ন তুলছেন—কাজে এলেও যদি মার খেতে হয়, তাহলে তাদের নিরাপত্তা কে দেবে?

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

‘আন্দোলন করিনি, তবু মার খেতে হচ্ছে’ — মিরপুরে ডেকো গার্মেন্টস শ্রমিকদের ক্ষোভ

আপডেটের সময়: ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মিরপুর-১১-এর ডেকো গার্মেন্টসের সামনে সকালের দৃশ্য ছিল উত্তেজনাপূর্ণ। শ্রমিকরা বলছেন, তারা রাস্তায় আন্দোলন করতে যাননি। কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এবং নিরাপত্তা চাইতে জড়ো হয়েছিলেন। কিন্তু পুলিশ এসে লাঠিপেটা শুরু করে।

নারী শ্রমিক আসমা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা মাঠে যাইনি, রাস্তায়ও যাইনি। অফিসের কাছে নিরাপত্তার আবেদন করতে এসেছিলাম। মালিক ও সিও স্যারের সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে পুলিশ আচমকা এসে মারতে শুরু করে। আমরা আন্দোলনে না নামলেও কেন মার খেতে হবে?”

আরও পড়ুনঃ  ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক

সুইং অপারেটর বিথি বলেন,
“আইডি কার্ড পরে রাস্তায় আছি, তবু নিরাপত্তা নেই। গর্ভবতী নারীও আছেন আমাদের মধ্যে। যারা বাসায় যেতে চায়, তাদের নিরাপদে রাস্তা পার করে দেওয়া উচিত। কিন্তু উল্টো মারধর করা হচ্ছে।”

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই