ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

শুনানি পিছিয়ে আসার কারণ

প্রসিকিউশন জানায়, গত ১ নভেম্বর এ মামলার ফরমাল চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু গ্রেপ্তার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এজন্য ওই দিনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার

গ্রেপ্তার আসামিরা

শহীদুল হকসহ মামলায় গ্রেপ্তার অপর আসামিরা হলেন—

  • জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
  • তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু
  • তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
  • সাবেক মন্ত্রী ডা. দীপু মনি
  • সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী
  • মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান
  • সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল
  • ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির
  • ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু
  • সাংবাদিক ফারজানা রুপা
আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—

  • তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর
  • আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম
  • আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ
  • তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
  • সাবেক আইজিপি বেনজীর আহমেদ
  • সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ
  • এবং আরও অনেকে

মামলার অগ্রগতি

এর আগে, ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও হদিস মেলেনি জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়।

গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে পলাতকদের নামে পরোয়ানা ও গ্রেপ্তারদের হাজিরের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়বস্তু

এ মামলায় দুটি অভিযোগের মধ্যে—

  • প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঢাকায় ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়।
  • দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেটের সময়: ০৯:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

শুনানি পিছিয়ে আসার কারণ

প্রসিকিউশন জানায়, গত ১ নভেম্বর এ মামলার ফরমাল চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু গ্রেপ্তার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এজন্য ওই দিনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা

গ্রেপ্তার আসামিরা

শহীদুল হকসহ মামলায় গ্রেপ্তার অপর আসামিরা হলেন—

  • জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
  • তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু
  • তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
  • সাবেক মন্ত্রী ডা. দীপু মনি
  • সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী
  • মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান
  • সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল
  • ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির
  • ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু
  • সাংবাদিক ফারজানা রুপা
আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—

  • তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর
  • আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম
  • আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ
  • তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
  • সাবেক আইজিপি বেনজীর আহমেদ
  • সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ
  • এবং আরও অনেকে

মামলার অগ্রগতি

এর আগে, ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও হদিস মেলেনি জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি