
রাজধানীর লালবাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে লালবাগ থানাধীন একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম শিবলু (৩০)। তিনি লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার বাবার নাম মো. ফজলুল হক এবং মায়ের নাম জিলাতুন্নেছা।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন জানান, বুধবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে লালবাগের ৪২/২ আর অ্যান্ড ডি রোডে সামছুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 

























