ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও কর্মক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির মতো গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। এমনকি সংক্রমণ ও অঙ্গচ্ছেদের ঝুঁকিও তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন

তিনি আরও বলেন, ডায়াবেটিস যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলে একজন ব্যক্তি সারা জীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। এ জন্য ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এবং রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

এ প্রেক্ষাপটে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ ও সময়োপযোগী বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রমের অভাব ডায়াবেটিসের প্রকোপ বাড়িয়ে তুলছে। এ পরিস্থিতিতে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রত্যেকের নিজের পরিবার, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখা প্রয়োজন। ব্যক্তিগত সচেতনতা থেকে সামাজিক উদ্যোগ—সব ক্ষেত্রেই সম্মিলিত প্রচেষ্টা একটি সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ঢাকায় মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠক

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সবশেষে, বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি। একই সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে সচেতন, দায়িত্বশীল এবং উদ্যোগী হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

আপডেটের সময়: ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও কর্মক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির মতো গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। এমনকি সংক্রমণ ও অঙ্গচ্ছেদের ঝুঁকিও তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

তিনি আরও বলেন, ডায়াবেটিস যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলে একজন ব্যক্তি সারা জীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। এ জন্য ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এবং রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ   ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা