ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ১০৪ রান। এই জুটিতেই জয়ের ভিত গড়ে ওঠে বাংলাদেশের।

আরও পড়ুনঃ  ‘৪০-৫০ বছরে খাজার মতো বড় বিশ্বাসঘাতক দেখিনি’: ফ্যানি ডি ভিলিয়ার্স

দলীয় ১০৪ রানে সাথী রানি আউট হন। ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন দিলারা। জয় নিশ্চিত করার সময় ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিন এনকোমো। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারে ৩১ রান সংগ্রহ করে দলটি।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

সপ্তম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। রাবেয়া খানের বলে ১২ রান করে আউট হন জিম্বাবুয়ের ওপেনার বিলাভড বিজা। এরপর শের্ন মেয়ার্স রানের খাতা খুলতে পারেননি। অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।

চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে জিম্বাবুয়েকে শতরানের গণ্ডি পার করান চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক এনকোমো। ত্রিপানো ৩০ বলে ৪০ রান করেন। আর এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান।

আরও পড়ুনঃ  জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ

এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। নির্ধারিত ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন রাবেয়া খান। দিশা বিশ্বাস নেন দুটি এবং রিতুমনি পান একটি উইকেট।

পাকিস্তানের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে এই বড় জয় বাংলাদেশের মেয়েদের টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

আপডেটের সময়: ১০:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ১০৪ রান। এই জুটিতেই জয়ের ভিত গড়ে ওঠে বাংলাদেশের।

আরও পড়ুনঃ  শিশুদের শিক্ষা ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

দলীয় ১০৪ রানে সাথী রানি আউট হন। ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন দিলারা। জয় নিশ্চিত করার সময় ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিন এনকোমো। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারে ৩১ রান সংগ্রহ করে দলটি।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু