ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ‘সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে’: শেখ হাসিনাকে গণপূর্তমন্ত্রী ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না’: সিএমপি কমিশনার যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজনকে নিয়েই তারা বিচ্ছিন্নভাবে বসবাস করে।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের কারণে অনেক মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তবে তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা বয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: ছাত্রশিবিরের সেক্রেটারি

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের প্রকৃত চরিত্র সম্পর্কে সচেতন মানুষের ধারণা স্পষ্ট হয়েছে। দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবার আচরণ প্রায় একই রকম বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, তারা যুক্তি বা তথ্য দিয়ে জবাব না দিয়ে সম্মিলিত সাইবার আক্রমণের মাধ্যমে সমালোচকদের থামানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ  নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন আসিফের

নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থানের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, দলটির বিভিন্ন বয়ানকে মিথ্যা হিসেবে তুলে ধরার পর থেকেই শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও এর প্রতিফলন দেখা গেছে বলে দাবি করেন তিনি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ্যে আসায় দলটির নেতাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান

বিরোধী দলে যাওয়ার পর জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, একটা সময় আসবে, যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

আপডেটের সময়: ০৮:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজনকে নিয়েই তারা বিচ্ছিন্নভাবে বসবাস করে।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের কারণে অনেক মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তবে তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা বয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের প্রকৃত চরিত্র সম্পর্কে সচেতন মানুষের ধারণা স্পষ্ট হয়েছে। দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবার আচরণ প্রায় একই রকম বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, তারা যুক্তি বা তথ্য দিয়ে জবাব না দিয়ে সম্মিলিত সাইবার আক্রমণের মাধ্যমে সমালোচকদের থামানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ