ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নতুন মূল্যায়ন বলছে, ব্যাপক হামলার পরও ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে।

নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। রোববার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের জানালার কাচ

ক্ষেপণাস্ত্রভান্ডার পুরোপুরি ধ্বংস হয়নি

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডার পুরোপুরি ধ্বংস হয়নি। এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে। ফলে নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর সামর্থ্য ধরে রেখেছে তেহরান।

তবে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। দেশটির কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো সংরক্ষণাগারে রয়েছে, তা নির্ধারণ করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্রভান্ডার পুনর্গঠনের গতি ধীর হলেও দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

ইসরায়েলের হিসাবেও দেড় হাজারের বেশি ক্ষেপণাস্ত্র

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে ভিন্নতা দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, অপেক্ষাকৃত কম হিসাবটিও সঠিক হলে বোঝা যায়, যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি আবার মজুত করতে পেরেছে।

মার্কিন সামরিক স্থাপনার দুর্বলতা সামনে এসেছে

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা বারবার প্রকাশ পেয়েছে।

আরও পড়ুনঃ  সৌদিতে দুই শিয়া তরুণের মৃত্যুদণ্ড কার্যকর

এ পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল নিয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তবে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াশিংটনের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আপডেটের সময়: ০৮:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নতুন মূল্যায়ন বলছে, ব্যাপক হামলার পরও ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে।

নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। রোববার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  জব্দ মার্কিন অস্ত্র বিশ্লেষণ করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান

ক্ষেপণাস্ত্রভান্ডার পুরোপুরি ধ্বংস হয়নি

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডার পুরোপুরি ধ্বংস হয়নি। এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে। ফলে নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর সামর্থ্য ধরে রেখেছে তেহরান।

তবে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। দেশটির কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো সংরক্ষণাগারে রয়েছে, তা নির্ধারণ করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্রভান্ডার পুনর্গঠনের গতি ধীর হলেও দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের।

আরও পড়ুনঃ   ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

ইসরায়েলের হিসাবেও দেড় হাজারের বেশি ক্ষেপণাস্ত্র

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে ভিন্নতা দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, অপেক্ষাকৃত কম হিসাবটিও সঠিক হলে বোঝা যায়, যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি আবার মজুত করতে পেরেছে।

মার্কিন সামরিক স্থাপনার দুর্বলতা সামনে এসেছে

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা বারবার প্রকাশ পেয়েছে।

আরও পড়ুনঃ  বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের