ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বন্দরে ৩ নম্বর সংকেত, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ শন পোলক আইসিজের রায়ে গণহত্যায় মিয়ানমার দায়ী, উচ্ছ্বসিত রোহিঙ্গারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ জিহ্বার সংযম ও সদ্ব্যবহার: নেক আমল অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাঁদের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীতে তাঁদের চাকরির অবসান ঘটবে।

সেনা আইনের ১৬ ধারার আওতায় তাঁদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। এতে সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে বিদায়ের ধরন হিসেবে স্পষ্টভাবে ‘বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। আদেশ দুটির ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন

সেনা আইন, ১৯৫২-এর ১৬ ধারা অনুযায়ী, সরকার এই আইনের আওতাভুক্ত কোনো ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। এ ছাড়া সেনাবাহিনীর প্রবিধানেও কোর্ট মার্শালের রায় ছাড়াই প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরির অবসানের বিধান রয়েছে। তবে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সামরিক কিংবা বেসামরিক আদালতে কোনো ফৌজদারি মামলা করা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

বরখাস্তের প্রথম আদেশে বিএ-৪৬৩৮ নম্বরধারী ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের নাম রয়েছে। তিনি সেনাসদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তাঁর অধীনে কোনো অপারেশনাল কমান্ডের দায়িত্ব ছিল না।

অন্য আদেশে বিএ-৬৯৭২ নম্বরধারী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নাম উল্লেখ করা হয়েছে। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা। কর্মরত ছিলেন সেনা কল্যাণ সংস্থায়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর চিন্ময় কৃষ্ণ দাস

এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনাসদরের অধীনে পরিচালিত হতো।

ওই বছরের ১৯ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশজুড়ে কারফিউ জারি করে। আন্দোলন দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। জুলাই আন্দোলনের ওই সময়ে ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি

আপডেটের সময়: ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬