ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। উন্নয়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন’ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৭ সালের ১০ জানুয়ারি। ১১ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি জটিলতা এড়াতে যোগ্য প্রার্থীদের দ্রুত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

বিইউপির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর চিন্ময় কৃষ্ণ দাস

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষা হবে ২২ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নিরাপত্তা ও কৌশলগত শিক্ষা অনুষদের পরীক্ষা।

২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ অনুষদের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট ও বিবিএ-জেনারেল প্রোগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব ফার্মেসি (বি.ফার্ম) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল, চূড়ান্ত মেধাতালিকা ও অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

আপডেটের সময়: ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। উন্নয়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন’ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৭ সালের ১০ জানুয়ারি। ১১ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি জটিলতা এড়াতে যোগ্য প্রার্থীদের দ্রুত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

বিইউপির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর চিন্ময় কৃষ্ণ দাস

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষা হবে ২২ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নিরাপত্তা ও কৌশলগত শিক্ষা অনুষদের পরীক্ষা।

২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ অনুষদের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট ও বিবিএ-জেনারেল প্রোগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী