ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য সরকারের

দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে উৎপাদন বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বর্তমানে দেশে মোট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রায় ১ হাজার ৪৫১ মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ সক্ষমতার প্রায় ৫ শতাংশেরও বেশি।

বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান

তিনি জানান, ইতোমধ্যে ১৩টি সৌর প্রকল্পে ৫৭২.৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি রুফটপ সোলারসহ বিভিন্ন প্রকল্প দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে।

বর্তমানে দেশে ২৬টি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যার মোট সক্ষমতা ১ হাজার ১৭৪ মেগাওয়াটের বেশি। এর মধ্যে সরকারি ও বেসরকারি—উভয় খাতই কাজ করছে।

আরও পড়ুনঃ  সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর

বিদ্যুৎ খাতের তথ্য অনুযায়ী, দেশের মোট গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট, যা ক্যাপটিভ ও অফ-গ্রিড যুক্ত করলে আরও বেশি হয়।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ও সৌর পার্ক সম্প্রসারণ করা গেলে আমদানি নির্ভর জ্বালানির ওপর চাপ কমবে এবং বিদ্যুতের ব্যয়ও হ্রাস পাবে।

আরও পড়ুনঃ  শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নীতিগত ধারাবাহিকতা ও বিনিয়োগ বাড়ানো গেলে সৌরবিদ্যুৎ খাত দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য সরকারের

আপডেটের সময়: ১২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে উৎপাদন বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বর্তমানে দেশে মোট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রায় ১ হাজার ৪৫১ মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ সক্ষমতার প্রায় ৫ শতাংশেরও বেশি।

বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

তিনি জানান, ইতোমধ্যে ১৩টি সৌর প্রকল্পে ৫৭২.৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি রুফটপ সোলারসহ বিভিন্ন প্রকল্প দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে।

বর্তমানে দেশে ২৬টি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যার মোট সক্ষমতা ১ হাজার ১৭৪ মেগাওয়াটের বেশি। এর মধ্যে সরকারি ও বেসরকারি—উভয় খাতই কাজ করছে।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ