ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কাভার্ড ভ্যান উল্টে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী শত শত গাড়ির যাত্রী ও চালক দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মিরসরাই উপজেলার নিজামপুরের সরকারহাট বাজার এলাকায় নাহার অ্যাগ্রোর পোলট্রি খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট তৈরি হয়। এ ছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের ওপর আরও দুটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

আরও পড়ুনঃ  ৯ হাজার ৮৪২ প্রার্থীর নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলন

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহন আটকে রয়েছে।

ট্রাকচালক সুজা উদ্দিন বলেন, তিনি গাজীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বলতে পারছেন না।

আরও পড়ুনঃ  মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জিয়া উদ্দিন বলেন, মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর কিছুটা যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট

আপডেটের সময়: ১০:২৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬