ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম গাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার কিশোরী জন্ম থেকেই বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী। তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির কাছে বসবাস করত।

আরও পড়ুনঃ  যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ইব্রাহিম। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইব্রাহিমকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আরও পড়ুনঃ  রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার; অস্ত্র-গুলি উদ্ধার

সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আকবর আলী জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট নূরুল আমিন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময়: ০৭:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম গাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার কিশোরী জন্ম থেকেই বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী। তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির কাছে বসবাস করত।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক