ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫১তম জন্মদিনে সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বললেন ললিত মোদি ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন নাজিফা তুষি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সব শর্তে চুক্তি করতে রাজি নয় ইরান, আলোচনার পথ খোলা: আরাগচি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী রাজনৈতিক মতবিরোধে চাপে অভ্যুত্থানের ঐক্য, বাড়ছে নতুন চ্যালেঞ্জ সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ, আটক ৬ কিশোর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঝিনাইদহে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। এতে অফিসের আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় ঘটনাস্থলে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এ ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয় বিএনপি নেতারা। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ অগ্নিসংযোগ ঘটিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে।

আরও পড়ুনঃ  আইসিজের রায়ে গণহত্যায় মিয়ানমার দায়ী, উচ্ছ্বসিত রোহিঙ্গারা

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুনঃ  আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, রাতে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৫১তম জন্মদিনে সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বললেন ললিত মোদি

ঝিনাইদহে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

আপডেটের সময়: ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। এতে অফিসের আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় ঘটনাস্থলে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এ ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয় বিএনপি নেতারা। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ অগ্নিসংযোগ ঘটিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বডি-ওর্ন ক্যামেরা ও সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল