ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরসরাইয়ে বাসে পুলিশের তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ‘শান্তি পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে বাসে করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার গেট এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে শান্তি পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে পেছনের আসনে যাত্রীবেশে বসে থাকা দুই ব্যক্তির কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র চালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর দুই নেতাসহ গ্রেফতার ৬
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ

মিরসরাইয়ে বাসে পুলিশের তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

আপডেটের সময়: ১০:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ‘শান্তি পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলার অভিযোগ, মোটরসাইকেলে আগুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে বাসে করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার গেট এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে শান্তি পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে পেছনের আসনে যাত্রীবেশে বসে থাকা দুই ব্যক্তির কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে