ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালু হবে: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলার অভিযোগ, মোটরসাইকেলে আগুন জীবনযাত্রার ব্যয় ও বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা ষষ্ঠ সপ্তাহের বিক্ষোভ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় দুই ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগে থেকেই এক ব্যাটালিয়ন বিজিবি দায়িত্ব পালন করছিল। এর সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েন থাকা এক ব্যাটালিয়ন বা ২৭ থেকে ২৯ প্লাটুন বিজিবির পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বিজিবি সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫৫ প্লাটুনে। এ ছাড়া নতুন করে ৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করায় মোট আনসার সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে।

আরও পড়ুনঃ  আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে কাজ করছেন।

এদিকে জেলা শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই রিকশা, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। খুলেছে দোকানপাট। বাজারগুলোতেও সাধারণ মানুষের ভিড় বেড়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ দিয়ে চলাচল করবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার (২২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

আপডেটের সময়: ১০:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় দুই ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগে থেকেই এক ব্যাটালিয়ন বিজিবি দায়িত্ব পালন করছিল। এর সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েন থাকা এক ব্যাটালিয়ন বা ২৭ থেকে ২৯ প্লাটুন বিজিবির পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

বিজিবি সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫৫ প্লাটুনে। এ ছাড়া নতুন করে ৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করায় মোট আনসার সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে।

আরও পড়ুনঃ  রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে কাজ করছেন।

এদিকে জেলা শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই রিকশা, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। খুলেছে দোকানপাট। বাজারগুলোতেও সাধারণ মানুষের ভিড় বেড়েছে।

আরও পড়ুনঃ  দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে