ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারতের একাদশে জায়গা পাননি পেসার মোহাম্মদ সিরাজ। তাঁর বাদ পড়া নিয়ে ক্রিকেটাঙ্গনের পাশাপাশি ভারতের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। ভালো পারফরম্যান্সের পরও শুধু নামের কারণে এই মুসলিম পেসারকে দলে রাখা হয়নি কি না, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ। তাঁর অভিযোগ, সিরাজের বাদ পড়ার পেছনে ধর্মীয় বৈষম্য থাকতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে ভারত। সেখানে অভিজ্ঞ পেসার সিরাজের পরিবর্তে সুযোগ পান তরুণ বোলার অংশুল কম্বোজ। জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে পেস আক্রমণে রাখা হয় তাঁকে। সিরাজকে রাখা হয় রিজার্ভে। এরপরই দল নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে।

সিরাজের বাদ পড়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে ইমরান মাসুদ বলেন, ‘বলা হচ্ছে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম সিরাজ, আর এ কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি তাকে নির্বাচন না করা হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।’

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

তবে মাসুদের এই মন্তব্যের সমালোচনাও শুরু হয়েছে। তাঁর দলের নেত্রী মমতাজ প্যাটেল ও রঞ্জিত রঞ্জন ক্রিকেটে ধর্ম ও রাজনীতি টেনে আনার বিরোধিতা করেছেন।

সিরাজের বাদ পড়া নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিনও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, বুমরাহর অনুপস্থিতিতে সিরাজ যেভাবে দায়িত্ব পালন করেছেন, তাতে তাঁর সামর্থ্য, প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতার প্রমাণ মিলেছে। এমন একজন ক্রিকেটার আরও ভালো বিবেচনা পাওয়ার যোগ্য ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সিরাজকে সিদ্ধান্তটি যথাযথ ব্যাখ্যা ও সম্মানের সঙ্গে জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন আজহারউদ্দিন।

আরও পড়ুনঃ  হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ শন পোলক

দল থেকে সিরাজের বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) জাতীয় মুখপাত্র ওয়ারিস পাঠান। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরফরাজ খান ও মোহাম্মদ শামির উদাহরণ টেনে ভারতীয় দলের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

পাঠান বলেন, ‘এর আগে আমাদের মুম্বাইয়ের ছেলে সরফরাজকেও দলে নেওয়া হয়নি। তখন বলা হয়েছিল, তার শরীরের ওজন বেশি। পরে সে ওজন কমিয়েছে এবং ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছে। তারপরও কেন তাকে দলে নেওয়া হলো না? শামিকেও তো নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ভারতীয় দলের হয়ে সিরাজ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন। দলের যখনই প্রয়োজন হয়েছে, তখনই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এমনকি জাসপ্রিত বুমরাহ না থাকলেও দায়িত্ব নিয়ে দলকে সহায়তা করেছেন সিরাজ।

সিরাজের বাদ পড়ার সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ, সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীও। কাইফের অভিযোগ, বর্তমান টিম ম্যানেজমেন্ট সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা ও অতীতের পারফরম্যান্সকে যথেষ্ট গুরুত্ব দেয় না। অন্যদিকে গাভাস্কার ও শাস্ত্রীও একাদশে সিরাজকে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  কেইনের চোটে বড় ধাক্কা বায়ার্নের, কয়েক মাস মাঠের বাইরে থাকার শঙ্কা

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজ। ১১ ম্যাচে তাঁর উইকেট ৪৩টি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজেও দুর্দান্ত বোলিং করেন তিনি। ওই সিরিজে ১ হাজার ১১৩ বল করে ২৩ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সিরাজ। অথচ কাছাকাছি কন্ডিশনে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি তাঁর।

এদিকে দল নির্বাচন নিয়ে ওঠা প্রশ্নের জবাবে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় এই ম্যাচের জন্য এটাই ছিল সবচেয়ে শক্তিশালী একাদশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির

আপডেটের সময়: ১১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারতের একাদশে জায়গা পাননি পেসার মোহাম্মদ সিরাজ। তাঁর বাদ পড়া নিয়ে ক্রিকেটাঙ্গনের পাশাপাশি ভারতের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। ভালো পারফরম্যান্সের পরও শুধু নামের কারণে এই মুসলিম পেসারকে দলে রাখা হয়নি কি না, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ। তাঁর অভিযোগ, সিরাজের বাদ পড়ার পেছনে ধর্মীয় বৈষম্য থাকতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে ভারত। সেখানে অভিজ্ঞ পেসার সিরাজের পরিবর্তে সুযোগ পান তরুণ বোলার অংশুল কম্বোজ। জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে পেস আক্রমণে রাখা হয় তাঁকে। সিরাজকে রাখা হয় রিজার্ভে। এরপরই দল নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে।

সিরাজের বাদ পড়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে ইমরান মাসুদ বলেন, ‘বলা হচ্ছে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম সিরাজ, আর এ কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি তাকে নির্বাচন না করা হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।’

আরও পড়ুনঃ  জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ

তবে মাসুদের এই মন্তব্যের সমালোচনাও শুরু হয়েছে। তাঁর দলের নেত্রী মমতাজ প্যাটেল ও রঞ্জিত রঞ্জন ক্রিকেটে ধর্ম ও রাজনীতি টেনে আনার বিরোধিতা করেছেন।

সিরাজের বাদ পড়া নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিনও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, বুমরাহর অনুপস্থিতিতে সিরাজ যেভাবে দায়িত্ব পালন করেছেন, তাতে তাঁর সামর্থ্য, প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতার প্রমাণ মিলেছে। এমন একজন ক্রিকেটার আরও ভালো বিবেচনা পাওয়ার যোগ্য ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সিরাজকে সিদ্ধান্তটি যথাযথ ব্যাখ্যা ও সম্মানের সঙ্গে জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন আজহারউদ্দিন।

আরও পড়ুনঃ  ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ