ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪ এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮ কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে অচলাবস্থা, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ-৩১ খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্যেও কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীন প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা

রোববার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার ফলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। পাশাপাশি ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি এখন আর রাজনৈতিক দল নয়; বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

গণহত্যার পরও অনুশোচনার অভাব রয়েছে উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, এ কারণে কোনো সমঝোতার সুযোগ নেই। ক্ষমতার ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ

আপডেটের সময়: ১০:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্যেও কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীন প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

রোববার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার ফলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। পাশাপাশি ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি এখন আর রাজনৈতিক দল নয়; বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার