ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খুলনায় অস্ত্র, গুলি ও গাঁজাসহ বি কোম্পানির সিজানসহ গ্রেফতার ৩

খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সদস্য শহিদুল ইসলাম সিজানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি এবং ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুই বছর আগে মৃত্যু, তবুও সন্ত্রাসবিরোধী মামলায় আসামি সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য!

গ্রেফতার অন্য দুজন হলেন টুটপাড়া এলাকার হাবি সাত্তার ও নয়ন ওরফে নাঈমুর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সিজানসহ তিনজনকে আটক করা হয়। পরে সিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, সিজান একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বুধবার রাতে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলাম সিজান খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ নেতা। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার অন্য দুজনের বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

খুলনায় অস্ত্র, গুলি ও গাঁজাসহ বি কোম্পানির সিজানসহ গ্রেফতার ৩

আপডেটের সময়: ১০:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সদস্য শহিদুল ইসলাম সিজানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি এবং ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুই বছর আগে মৃত্যু, তবুও সন্ত্রাসবিরোধী মামলায় আসামি সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য!

গ্রেফতার অন্য দুজন হলেন টুটপাড়া এলাকার হাবি সাত্তার ও নয়ন ওরফে নাঈমুর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সিজানসহ তিনজনকে আটক করা হয়। পরে সিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, সিজান একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বুধবার রাতে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় টোল আদায় নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, আটক অভিযুক্ত