ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিচারকের সামনেই আদালতে বিষপান, স্বামীর জামিন বাতিল

ফেনীর ফুলগাজী আমলী আদালতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিচার চলাকালেই বিচারকের সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা (২০) নামে এক গৃহবধূ।

রোববার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

পারিবারিক সূত্র জানায়, প্রেমের সম্পর্কের পর মোহনার সঙ্গে আকবর হোসেনের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন মোহনা।

আরও পড়ুনঃ  হলুদ গাউনে বিশ্বমঞ্চে ঝলমলে সামিরা খান মাহি, নজর কাড়লেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে

শুনানির সময় স্বামী আকবর হোসেন জামিনের আবেদন করলে মোহনা আদালতের কাছে তার জামিন বাতিলের দাবি জানান। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আজ বিচার না হলে আমি বিষ খাবো।” পরে সঙ্গে থাকা বিষপান করেন তিনি।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

ঘটনার পর আদালতের বিচারক আকবর হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহনা। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিচারকের সামনেই আদালতে বিষপান, স্বামীর জামিন বাতিল

আপডেটের সময়: ০৭:১২:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ফেনীর ফুলগাজী আমলী আদালতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিচার চলাকালেই বিচারকের সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা (২০) নামে এক গৃহবধূ।

রোববার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি

পারিবারিক সূত্র জানায়, প্রেমের সম্পর্কের পর মোহনার সঙ্গে আকবর হোসেনের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন মোহনা।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

শুনানির সময় স্বামী আকবর হোসেন জামিনের আবেদন করলে মোহনা আদালতের কাছে তার জামিন বাতিলের দাবি জানান। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আজ বিচার না হলে আমি বিষ খাবো।” পরে সঙ্গে থাকা বিষপান করেন তিনি।

আরও পড়ুনঃ  ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা